তামজিদ হোসেন
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে আসছে নাদিমের নতুন গান

নাদিম। ছবি : সংগৃহীত
নাদিম। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শাহাদাত হোসেন নাদিম আসন্ন ঈদুল আজহায় নিয়ে আসছেন তার নতুন মৌলিক গান ‘দূরে বহু দূরে’। ব্যতিক্রমধর্মী এ গান লিখেছেন ও সুর করেছেন রেজা করিম এবং নাদিম। সংগীত আয়োজন করেছেন জুয়েল মাহমুদ।

‘ওভারডোজ বাই নাদিম’ ব্যান্ডের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করা এই প্রতিভাবান শিল্পী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মৌলিক গান এবং নাটকের আবহ সংগীতের কাজ নিয়ে। তবে ঈদকে ঘিরে শ্রোতাদের জন্য বিশেষ কিছু নিয়ে আসার পরিকল্পনা ছিল তার আগেই। তারই ফল এই নতুন গান।

গানটি নিয়ে নাদিম বলেন, আমার জগতটা গান ঘিরেই। আমি চেষ্টা করি আমার শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে। ‘দূরে বহু দূরে’ গানটি এমনভাবে তৈরি করেছি যেন শ্রোতারা এটি শুধু শুনেই না, বরং মনেও রাখবেন অনেক দিন। তিনি আরও বলেন, গানের ক্যারিয়ারে সবচেয়ে বড় মোড় আসে যখন ‘পাগলের সুখ মনে মনে নাটকের জন্য করা ‘আমি মরে যাবার পর’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়।

সেই অভিজ্ঞতা স্মরণ করে নাদিম বলেন, এই গানটি যে এতটা জনপ্রিয়তা পাবে, তা ভাবতেও পারিনি। এখান থেকেই আমি আত্মবিশ্বাস পাই নিজেকে একজন মিউজিক কম্পোজার ও সংগীতশিল্পী হিসেবে চিনে নেওয়ার। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু এই গান দিয়েই মূল রেজাল্টটা হাতে পাই।

‘দূরে বহু দূরে’ গানটি রোমান্টিক, আবেগময় ও হৃদয়ছোঁয়া কথার সমন্বয়ে নির্মিত হয়েছে। আসছে ঈদে গানটি মুক্তি পেলে এটি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে প্রত্যাশা করছেন শিল্পী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X