বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

অর্ষার মায়ের মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ

নাজিয়া হক অর্ষা ও তার মা। ছবি : সংগৃহীত
নাজিয়া হক অর্ষা ও তার মা। ছবি : সংগৃহীত

মারা গেছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের মৃত্যুর পর হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী মোস্তাফিজুর নূর ইমরান ।

জানা যায়, কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মাসুদা হক। মায়ের অসুস্থতার কারণে অর্ষা কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। ব্যক্তি জীবনে নতুন সংসার শুরু করলেও এই সময়টাতে মাকে ঘিরেই ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু।

এদিকে অর্ষার স্বামী ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান শাশুড়ির মায়ের মৃত্যু পরবর্তী সময়ে চিকিৎসা সেবার মান নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না। আর হলে হাসপাতালে যাবেন না।

তিনি আরও লিখছেন, সাংবাদিক ভাইদের বলছি, ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্টে কারা কী করছে তা নিয়ে মাথা ঘামানোর আগে একবার হাসপাতালগুলোতে যান। দেখুন কী ভয়াবহ পরিস্থিতি সেখানে! সরকারি-বেসরকারি সবখানেই টাকার খেলা। সেবা কিংবা মানসিকতা কিছুই নেই।

উল্লেখ্য, একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন নাজিয়া হক অর্ষা। ছোট পর্দা, ওটিটি ও সিনেমায় সমানতালে কাজ করছেন তিনি। ২০২৪ সালের শুরুতে অভিনেতা ইমরানের সঙ্গে বিয়ে হয় তার। প্রায় সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করেন এই তারকা দম্পতি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১০

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১১

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১২

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৩

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৪

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৫

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৬

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৭

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৮

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

২০
X