রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন অভিনেতা ধীরাজ কুমার

ধীরাজ কুমার। ছবি : সংগৃহীত
ধীরাজ কুমার। ছবি : সংগৃহীত

মারা গেছেন ভারতীয় প্রখ্যাত প্রযোজক ও অভিনেতা ধীরাজ কুমার। মঙ্গলবার (১৫ জুলাই) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন ধীরাজ কুমার। সোমবার তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভারতীয় বিনোদন জগতে ধীরাজ কুমার এক উল্লেখযোগ্য নাম। ১৯৬৫ সালে তার বিনোদন দুনিয়ায় পদার্পণ। কর্মজীবনের শুরুতে একটি ট্যালেন্ট কন্টেস্টে তিনি সুভাষ ঘাই ও রাজেশ খান্নার মতো তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নজর কাড়েন।

২১টিরও বেশি পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনেও তার অবদান অনস্বীকার্য। তার প্রযোজনা সংস্থা ‘ক্রিয়েটিভ আই’-এর ব্যানারে তিনি কিছু জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ‘স্বামী’ এবং ‘ক্যায়া কারু সজনী আয়ে না বালাম’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন।

সবশেষ তাকে মুম্বাইয়ের একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে তিনি বক্তব্যও রেখেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X