মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি প্রার্থীকে শোকজ

আনোয়ারুল ইসলাম আনু। ছবি : সংগৃহীত
আনোয়ারুল ইসলাম আনু। ছবি : সংগৃহীত

প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনীয় অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিভিল জজ মৌসুফা তানিয়া এই শোকজ নোটিশ জারি করেন। শোকজ কার্যক্রম সম্পন্ন করেন নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা-৬০, নাটোর-৩ (সিংড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আনোয়ারুল ইসলাম আনু প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৩ জানুয়ারি একই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. দাউদার মাহমুদের লিখিত অভিযোগ ও সংযুক্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জানা যায়, প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই আনু বিভিন্ন স্থানে পোস্টার ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচার চালিয়েছেন। পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানোর অভিযোগ ওঠে।

প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩, ৭ ও ১৮ এবং বিধি ২৭ লঙ্ঘনের পাশাপাশি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১খ (৩)(ক) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে নাটোর সিভিল জজ আদালতে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বক্তব্য ব্যতিরেকেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে। একইসঙ্গে শোকজ নোটিশ দ্রুত জারি ও জারির প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোর জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে শোকজ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিধি লঙ্ঘন করলে যে কোনো প্রার্থীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শোকজ নোটিশ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু জানান, তিনি নোটিশের কপি পেয়েছেন এবং যথাসময়ে এর লিখিত জবাব দেবেন। অভিযোগকারী প্রসঙ্গে তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে ওই স্বতন্ত্র প্রার্থী নিজেকে এখনো বিএনপি দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। পুরোনো ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তার মতে, তার দ্বারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X