শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডির রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’র বিশেষ প্রদর্শনী

জাগো হুয়া সাবেরা। ছবি : সংগৃহীত
জাগো হুয়া সাবেরা। ছবি : সংগৃহীত

ধানমন্ডির রাশিয়ান হাউসে আগামী ২০ সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রদর্শিত হবে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাবেরা’। সম্প্রতি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে স্বর্ণ পদক অর্জন করা এই ছবিটি সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের আয়োজনের অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছে।

এই প্রদর্শনী দুটি দিনের ‘সেলিব্রেটিং সিনেমা’ আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ক্লাবের ৩০ বছরপূর্তি উপলক্ষে এনিগমা টিভির সহযোগিতায় আয়োজন করা হয়েছে। দর্শকদের আধুনিক সিনেমা প্রদর্শনের অভিজ্ঞতা দেওয়ার জন্য পুরো আয়োজন ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) এবং ৭.১ সাউন্ড সিস্টেমে সাজানো হয়েছে।

ওই আয়োজনে থাকছে ৩টি মাস্টারক্লাস। চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক রাশিয়ান ক্লাসিকস নিয়ে, প্রফেসর আব্দুস সেলিম রুশ সাহিত্য নিয়ে এবং প্রফেসর সৈয়দ জামাল আহমেদ স্তানিস্লাভস্কি মেথড অ্যাকটিং নিয়ে আলোচনা করবেন।

দুই দিনের অনুষ্ঠানে দর্শকরা দেখতে পারবেন ৭টি দেশি-বিদেশি চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে ফ্রম সুরমা (২০২৪, বাংলাদেশ), জাগো হুয়া সাবেরা (১৯৫৯, বাংলাদেশ), পেয়ারার সুবাস (২০২৩, বাংলাদেশ), আম কাঁঠালের ছুটি (২০২৩, বাংলাদেশ), ইউয়ান শাং (২০১৭, চীন), ভারগুয়েঞ্জা (২০২৪, মেক্সিকো-কাতার যৌথ প্রযোজনা) এবং আ সিজ ডায়েরি (২০২০, রাশিয়া)।

১৯৯৫ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক এম এ সামাদ কর্তৃক প্রতিষ্ঠিত সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব দীর্ঘদিন ধরে চলচ্চিত্রপ্রেমী ও শিক্ষার্থীদের জন্য মিলনমেলার ভূমিকা পালন করছে। নতুন উদ্যোগের মাধ্যমে ক্লাবটি অতীতের ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি আধুনিক প্রজন্মের জন্য চলচ্চিত্রচর্চার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X