বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন মোহনলাল 

মোহনলাল । ছবি : সংগৃহীত
মোহনলাল । ছবি : সংগৃহীত

ভারতীয় সিনেমার গৌরবময় ইতিহাসে যোগ হতে চলেছে নতুন পালক। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রাখা মালায়ালাম সুপারস্টার মোহনলাল পাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কার। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ ঘোষণায় এরই মধ্যে উচ্ছ্বাসে ভাসছে ভক্তকুল ও চলচ্চিত্রপাড়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া ঘোষণায় জানানো হয়, দুই প্রজন্ম ধরে মোহনলালের অভিনয়যাত্রা দর্শককে অনুপ্রাণিত করছে। মালায়ালামসহ তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি সিনেমায় সমান দক্ষ অভিনয়ের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

আগামী ২৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান, সেখানেই মোহনলালকে সম্মাননা দেওয়া হবে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে আসছেন মোহনলাল। মালয়ালমসহ বিভিন্ন ভাষার সাড়ে তিনশর বেশি ছবিতে কাজ করেছেন তিনি। এর আগে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন এই অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় এ পুরস্কারটি দেশটির সিনেমায় আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১০

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১১

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১২

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৩

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৪

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৬

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৭

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৮

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৯

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

২০
X