রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুর রক ফেস্টের মঞ্চ মাতাবেন সাইফ শুভ ও লালন ব্যান্ড

সাইফ শুভ ও নিগার সুমি I ছবি : সংগৃহীত
সাইফ শুভ ও নিগার সুমি I ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই যুগ পর আবারও রক সংগীতের জোয়ার বইতে যাচ্ছে জামালপুরে। আগামী ১৯ নভেম্বর জামালপুর জেলা অডিটোরিয়ামে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘জামালপুর রক ফেস্ট ২০২৫’।

এই আয়োজনে মঞ্চ মাতাবেন জনপ্রিয় গায়ক সাইফ শুভ ও কিংবদন্তি ব্যান্ড লালন। আয়োজকদের মতে, দীর্ঘ বিরতির পর জেলা পর্যায়ে এমন একটি বৃহৎ রক ফেস্ট আয়োজন স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

সাইফ শুভ বলেন, ‘জামালপুরের মাটিতে এত বড় আয়োজনের অংশ হতে পারা আমার জন্য আনন্দের এবং গর্বের। স্থানীয় তরুণদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড লালন তাদের কালজয়ী গান ও দর্শনসমৃদ্ধ পরিবেশনা দিয়ে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবে বলে জানিয়েছে ব্যান্ড লালন ।

এছাড়াও পারফর্ম করবে ব্যান্ড সময়, মেটাল ইরর, ব্লাক সোল্ডার্স এবং রাফি।

আয়োজক কমিটি জানায়, এই রক ফেস্টের লক্ষ্য শুধু বিনোদন নয়—বরং তরুণদের সৃষ্টিশীল সংগীতচর্চাকে উৎসাহিত করা এবং জামালপুরে সংগীতের ঐতিহ্য ফিরিয়ে আনা।

রক ফেস্টটি ১৯ নভেম্বর সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। স্থানীয় শিল্পী ও তরুণ ব্যান্ডগুলোকেও ফেস্টে পারফর্মের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।

জামালপুরের সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ফেস্ট ঘিরে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X