বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রলের শিকার তানজিন তিশা

তানজিন তিশা I ছবি: সংগৃহীত
তানজিন তিশা I ছবি: সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। একের পর পর এক ঘটনার জেরে খবরের শিরোনামে আসছেন এই সুন্দরী। তবে এবার তিনি আলোচনায় এসেছেন তার ‘বিপিএল লুক’ নিয়ে।

চলতি বছরের ২৬ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দ্বাদশ আসরের পর্দা উঠেছে এবারের বিপিএলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তবে পারফরম্যান্সের চেয়ে নেটিজেনদের থেকে সমালোচনায় এসেছে তার বিপিএল লুক।

রোববার (২৮ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে বিপিএল লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন তিশা।

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস, আর নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্ট। গলায় ছিল পাথরের ভারী নেকলেস এবং কানে ছোট ছোট টপ ইয়ারিংস।

এ ছাড়া চোখের কোণে স্টোনের ব্যবহার তার লুকে আনে বাড়তি চাকচিক্য। পায়ে ছিল অফ-হোয়াইট রঙের হিলের স্নিকার বুট। তবে তার অধিকাংশ ছবিতেই একটু ভিন্নধর্মী ভঙ্গিতে বসে পোজ দিতে দেখা গেছে।

তবে পোশাকের চাকচিক্য এবং ছবি তোলার ধরণ সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় নেটিজেনদের সমালোচনা ও কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

এদিকে লুকের পাশাপাশি আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে উদ্বোধন অনুষ্ঠানের দিন তাকে নাকি শুরুতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে এখনো কোনো মুখ খোলেননি এই সুন্দরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X