বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের ‘জয় নয়াগণ’ নিয়ে স্বস্তির খবর

থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত
থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা 'জন নয়াগণ' জটিলতা যেন কাটছেই না। মামলা সংক্রান্ত কারণে সেন্সর ছাড়পত্র না পাওয়াতে আটকে আছে সিনেমার মুক্তি। এদিকে মঙ্গলবার কিছুটা আশার আলো দেখছেন সিনেমার নির্মাতারা। কারণ মঙ্গলবার ছিল মামলার শুনানি । মাদ্রাজ হাইকোর্ট সিনেমার নির্মাতাদের 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন' (সিবিএফসি) এর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। এদিন সকাল সাড়ে দশটায় মাদ্রাজ হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা এই রায় দেন। এই রায়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন সিনেমার নির্মাতারা। তবে এখনও মিলেনি সেন্সর বোর্ড কর্তৃক ছাড়পত্র। তাই এখনও এর মুক্তি নিয়ে রয়েছে শঙ্কা। বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে সিনেমা সংশ্লিষ্টরা।

৯ ফেব্রুয়ারি প্রযোজকেরা 'সিবিএফসি'-এর বিরুদ্ধে রিট পিটিশন প্রত্যাহারের জন্য আবেদন করেন। প্রত্যাহারের আবেদন করে একটি চিঠি জমা দেন। আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরিবর্তে সিনেমাটিকে সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমার প্রযোজনা সংস্থা 'কেভিএন প্রোডাকশনস'-এর তরফে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত ২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেন্সর বোর্ডের পক্ষে রায় দেয়। যে কারণে সিঙ্গল বেঞ্চ 'জন নয়াগণ'-কে সেন্সর সার্টিফিকেট দেওয়ার নির্দেশ স্থগিত রাখে। ভারতীয় সেন্সর বোর্ডকে ইউ-এ-১৬ প্রশংসাপত্র দেওয়ার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিছুক্ষণের মধ্যেই সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে সিনেমার প্রয়োজকরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট মামলা মাদ্রাজ হাইকোর্টে ফেরায়। মাদ্রাজ হাইকোর্ট ২০ জানুয়ারি মামলার ফয়সালা করতে নির্দেশ দিয়েছিল। ওই দিন মামলার শুনানির পরে রায়দান স্থগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দেয়।

তিন দশকেরও বেশি সময় ধরে তামিল সিনেমায় রাজত্ব করেছেন থালাপতি বিজয়। অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠা এই তারকা সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য সিনেমাকে বিদায় জানানোর ঘোষণা দেন। সেই বিদায়ের সিনেমা হিসেবেই ‘জন নয়াগণ’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন শুধু মুক্তির চূড়ান্ত তারিখের অপেক্ষা।

কালবেলা/আরডা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X