বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে হিমির গান

জান্নাতুল সুমাইয়া হিমি ও তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত
জান্নাতুল সুমাইয়া হিমি ও তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত

অভিনেত্রী হিসেবেই শোবিজে পরিচিত জান্নাতুল সুমাইয়া হিমি। দর্শক ভালোবাসায় নাটকের ভুবনে নিজের একটি শক্ত অবস্থান তিনি তৈরি করে নিয়েছেন। কিন্তু অভিনয়ের বাইরেও হিমির আরও একটি পরিচয় রয়েছে। গত বছরই তিনি সংগীতশিল্পী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজেকে সামনে নিয়ে আসেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'তে তার গান প্রচার হওয়ার পরই শিল্পী হিসেবে আলোচনায় আসেন হিমি। এরপর থেকেই তার নতুন গানের অপেক্ষায় রয়েছেন ভক্ত-দর্শক। তবে অভিনয়েই বেশি মনোযোগি এ শিল্পী এখনো শখের বসেই গান করে থাকেন বলে জানা। এদিকে আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে তার গাওয়া 'দুজন দুজনার' শিরোনামে আরও একটি গান। এতে হিমির সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন রাফি। কবির বকুলের কথায় গানটি সুর করেছেন পুলক অধিকারী। গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তৌসিফ মাহবুব ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সাউন্ডটেকের ব্যানারে গানটি মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি। নতুন গান প্রসঙ্গে হিমি বলেন, 'প্রতিবছর ভালোবাসা দিবসে আমার অনেক নাটক মুক্তি পায়, এবারও পাচ্ছে, তবে এর সঙ্গে প্রথমবার আমার গান মুক্তি পাচ্ছে। তাই আমি অনেক বেশি রোমাঞ্চিত। নিজের গানের ভিডিও চিত্রে আবার নিজেই অভিনয় করেছি, সব মিলিয়ে অপেক্ষার তর সইছে না।' অভিনেত্রী আরও বলেন, 'আমি ছোটবেলা থেকেই গান শিখেছি। একটা সময় এমন হতো একাই একাই সারাক্ষণ গান গাইতাম। গাড়িতেও গান বাজিয়ে আমি জোরে জোরে গাইতে থাকি। তবে গানকে পেশা হিসাবে নিবো এটা কখনো ভাবিনি। অভিনয় আমি ভালোবাসি এটি নিয়েই থাকতে চেয়েছি। ইত্যাদি’র মাধ্যমে যখন গান নিয়ে সামনে আসি, এরপর থেকে গান নিয়ে কিছুটা সিরিয়াস হয়েছি। মাঝেমধ্যে হয়তো আমার গান আসবে, তবে নিয়মিত হবো কি না এটি আমার জানা নেই।'

কালবেলা/আরডা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১০

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১১

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১২

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৩

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৬

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৭

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৮

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৯

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

২০
X