বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের হারের পর যা বললেন ‘ডিনার ডেট’ প্রত্যাশী অভিনেত্রী

বাংলাদেশ ক্রিকেট দল, সেহার শিনওয়ারি। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল, সেহার শিনওয়ারি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ যদি ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপে হারিয়ে দেয় তা হলে সাকিব আল হাসানদের সঙ্গে ‘ডিনার ডেট’-এ যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি। ১৫ অক্টোবর টুইটারে এমন পোস্ট করে আলোচনায় আসেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।

টুইটে সেহার লিখেছেন, ‘আমার বাঙালি বন্ধুরা আমাদের হয়ে ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে প্রতিশোধ নেবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে ‘ফিশ ডিনার’ ডেটে যাব’।

অভিনেত্রী সেহারের মনের আশা পূর্ণ হয়নি। বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। তাই বলে হতাশ হননি অভিনেত্রী। এবার তিনি মুখ চেয়ে আছেন নিউজিল্যান্ডের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি এখনো আশা ছাড়ছি না। আমাদের কিউইরা (বিশেষ করে আমার প্রিয় জিমি নিশাম) রোববার ভারতকে হারাবে। শুধু অপেক্ষা করুন।’

২০১৪ সালে একটি কমেডি সিরিজে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সেহার। এরপর তাকে দেখা গেছে কয়েকটি ধারাবাহিকে। অভিনয়ে পরিবার ও নিজের সম্প্রদায়ের বাধার মুখেও পড়েছিলেন তিনি। প্রতিকূলতা কাটিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১০

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১১

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১২

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৩

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৪

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৫

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৭

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৮

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৯

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

২০
X