বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শৌচাগার পরিষ্কারের কাজ করতেন শাহরুখের নায়িকা

শাহরুখ খান ও মাহিরা খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও মাহিরা খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউডেও কাজ করেছেন তিনি। শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। সিনেমায় মাহিরার অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি ‘রইস’। এরপর বলিউডে আর কাজ করা হয়নি তার।

বলিউডে ব্যর্থতার পর হতাশায় পড়ে গিয়েছিলেন নায়িকা মাহিরা। তার মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয়েছিল। তবে তা থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন তিনি। শাহরুখের এই নায়িকা একটা সময় শৌচাগার পরিষ্কারের কাজও করেছেন। খবর আনন্দবাজার।

এক সাক্ষাৎকারে মাহিরা জানিয়েছেন, এক সময় শৌচাগার পরিষ্কারের কাজ করেছেন তিনি। তার জন্ম পাকিস্তানের করাচিতে। মূলত ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান মাহিরা। ক্যালিফোর্নিয়ায় লেখাপড়ার সময় রোজগারের উদ্দেশ্যে নানা রকমের কাজ করেছেন তিনি।

তিনি আরও জানান, রাস্তায় পাশের ক্যাফে এবং ছোট ছোট রেস্তোরাঁয় শৌচাগার পরিষ্কার করেছেন তিনি। পরে লস অ্যাঞ্জেলেসের একটি দোকানে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেছেন। অনেক উত্থান-পতন দেখে বড় হয়েছেন মাহিরা। এ কারণেই কোনো পরিস্থিতিতে মনের জোর হারান না বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের এক টিভি চ্যানেলের ভিডিও জকি হিসাবে বিনোদনজগতে পথচলা শুরু হয় তার। পরে ‘বোল’ ছবির মাধ্যমে অভিনয় জগতে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১০

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১১

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১২

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৩

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৪

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৫

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৬

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৭

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৯

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

২০
X