কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল জোভানের স্ত্রীর পরিচয় 

জোভান ও সাজিন আহমেদ নির্জনা। ছবি : সংগৃহীত
জোভান ও সাজিন আহমেদ নির্জনা। ছবি : সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেও স্ত্রীর পরিচয় দেননি ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। গতকাল শুক্রবার রাতে একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’। তার স্ত্রী কে? তাকে নিয়ে তৈরি হয়েছে মানুষের আগ্রহ! জানা গেল জোভানের স্ত্রীর পরিচয়।

শুক্রবার (১২ জানুয়ারি) জোভানের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে সেরেই রাত ৯টায় নিজের আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

জানা গেছে, জোভানের পাত্রীকে পারিবারিকভাবে ঠিক করা হয়। তবে বিয়ের আগে একে অন্যকে জানতে প্রায়ই দুজনের সঙ্গে কথা হতো।

দেশের একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা, যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর প্রেম থেকেই বিয়ে।

সাজিন আহমেদ নির্জনা বিনোদন জগতের কেউ নন। তার বাসা রাজধানীর পুরান ঢাকায়। পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।

প্রসঙ্গত, জোভানের শোবিজে পথচলা শুরু ২০১১ সালে । ১২ বছর ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X