রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অদ্ভুত অজুহাতে ৩ বছরে ৩ বিয়ে, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাড়িতে বৃদ্ধ মা, অথচ নতুন বউ রান্না করতে অস্বীকৃতি জানান। আর এই সমম্যার সমাধান করতে, এক-দুবার নয়, ৩ বছরে একে একে ৩টি বিয়ে করেন এক যুবক। তবে শেষমেশ রান্নার স্বাদ নয়, শাস্তি হিসেবে জেলেই গেলেন ওই আলোচিত যুবক।

বিচিত্র ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায়। অভিযুক্ত যুবকের নাম পিন্টু বার্নওয়াল।

স্থানীয় পুলিশ জানায়, পিন্টুর প্রথম দুই স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন এবং আইনি বিচ্ছেদ ছাড়াই একাধিক বিয়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ২০২২ সালে খুশবু কুমারীর সঙ্গে বিয়ের পর থেকেই শুরু হয় বিপত্তি। খুশবুর অভিযোগ, ৩ লাখ টাকা ও বিপুল স্বর্ণালঙ্কার দেওয়ার পরও পিন্টু তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং কোনো তালাক ছাড়াই দ্বিতীয় ও তৃতীয় বিয়ে করেন।

দ্বিতীয় স্ত্রী গুড়িয়া কুমারীর দাবিও একই। তার কাছ থেকেও ৫ লাখ টাকা ও গাড়ি দাবি করা হয়েছিল।

তবে সব অভিযোগ অস্বীকার করে পিন্টুর দাবি, তার স্ত্রীরা রান্না না করে তাকে ও তার মাকে অভুক্ত রাখতেন। এমনকি তারা তাকে হত্যার চেষ্টাও করেছেন।

বর্তমানে পিন্টুর দ্বিতীয় স্ত্রীর ঘরে ১০ মাস এবং তৃতীয় স্ত্রীর ঘরে ১ মাসের সন্তান রয়েছে। পুলিশি তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত পিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কান ধরে ওঠবসের পর’ মায়ের মরদেহ পেলেন ছেলে

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X