কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৯:১৩ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ
অস্কার ২০২৪

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতলেন ডা’ভাইন জয় র‍্যান্ডলফ

অস্কার হাতে ডা’ভাইন জয় র‍্যান্ডলফ। ছবি: এএফপি
অস্কার হাতে ডা’ভাইন জয় র‍্যান্ডলফ। ছবি: এএফপি

‘দ্য হোল্ডওভার’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডা’ভাইন জয় র‍্যান্ডলফ। তিনি গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের পর অস্কারেও বাজিমাত করলেন। ‘দ্য হোল্ডওভার’ সিনেমায় একটি মার্কিন বোর্ডিং স্কুলের প্রধান বাবুর্চি এবং একজন শোকার্ত মা মেরির চরিত্রে অভিনয় করার জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।

র‍্যান্ডলফ অশ্রুসিক্তে দুইবার ‘ঈশ্বর ভালো’ বলে তার বক্তব্য শুরু করেন। এরপর তিনি তার মাকে ধন্যবাদ দেন। গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও মায়ের জন্যই একজন অভিনেত্রী হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি।

তার কথায় ‘আমি সব সময় আলাদা হতে চেয়েছিলাম। এখন আমি বুঝতে পেরেছি আমাকে আমার হতে হবে।’ ক্যারিয়ারে যাদের অবদানে আজ তিনি এই জায়গায় তাদের উদ্দেশে চিৎকার দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগে তালিকায় আরও ছিলেন—এমিলি ব্লান্ট (ওপেনহাইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল), আমেরিকা ফেরারা (বার্বি), জুডি ফস্টার (নায়াড)।

সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X