কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

সেরা নির্মাতা হিসেবে নোলানের প্রথম অস্কার জয়

ক্রিস্টোফার নোলান। ছবি : সংগৃহীত
ক্রিস্টোফার নোলান। ছবি : সংগৃহীত

দাপুটে নির্মাতাদের মধ্যে অন্যতম একজন ক্রিস্টোফার নোলান। ৯৬তম অস্কারের আগে এই নির্মাতার হাতে ওঠেনি আরাধ্য অস্কার! ‘ওপেনহাইমার’ এর মাধ্যমে এ বছর তিনি ঘুচিয়েছেন অস্কারের খরা। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য এবার সেরা নির্মাতার পুরস্কার উঠেছে ক্রিস্টোফার নোলান-এর হাতে।

মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তার জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মার্ফি। যিনি এবারের অস্কারে পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এ ছাড়া সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।

এবারের আসরে সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছিলেন পাঁচজন। নোলান ছাড়াও ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য জাস্টিন ত্রিয়েত, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’-এর জন্য ইয়োর্গস লান্থিমোস এবং ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এর জন্য জোনাথন গ্লেজার।

উল্লেখ্য, সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X