বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাকার নতুন গান

রাকার নতুন গান
রাকার নতুন গান

ফরিদপুরের পদ্মাপাড়ের কণ্ঠশিল্পী রাকা পপি। একের পর এক মৌলিক গানের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এই শিল্পী। রাকা পপি আসছে ঈদুল আজহায় আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন।

ঈদ উপলক্ষে তার গাওয়া মৌলিক গান ‘তোমার নামে লিখে দেবো পুরো বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার (৬ জুন)। মিউজিক ভিডিও আকারে এই গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে বলে জানালেন গায়িকা রাকা পপি।

রাকা পপি বলেন, এটি একটি ভিন্নধর্মী লোক আঙ্গিকের প্রেমের গান এটি। ভালোবাসার জন্য একজন মেয়ে কত কিছু করার চিন্তাভাবনা করতে পারে, সেই বিষয়টি অনেক গুরুত্বসহকারে ফুটে উঠেছে এতে। গানটি দর্শক শ্রোতাদের মনে স্থান করে নেবে বলে রাকা পপি মনে করেন।

রাকা পপি জানিয়েছেন, তোমার নামে লিখে দেব পুরো বাংলাদেশ গানটির গীতিকার ও সুর করেছেন বিখ্যাত বাউল শিল্পী, সুরকার এবং সংগীত পরিচালক শাহ আলম সরকার। সংগীত পরিচালনা করেছেন আর জয় (মুম্বাই)। জীবন চন্দ্র দাসের পরিচালনায় নির্মাণকৃত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মহিমা চৌধুরী এবং শিমুল চৌধুরী।

এর আগে ‘প্রেম নগর’, ‘ও কালাচাঁন’, ‘সব কথা হবে না বলা’, ‘গোধুলি বিকেল’, ‘ভালোবাসার ধরন’সহ প্রায় অর্ধ শতাধিক মৌলিক গানে তিনি কণ্ঠ দিয়েছেন বলে জানান শিল্পী রাকা পপি। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আধুনিক ও লোকগীতির গানের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। বাংলাদেশ টেলিভিশন, বেতার, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং দেশ এবং দেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ট্রিপুরাসহ বিভিন্ন রাজ্যের স্টেজ শোতে নিয়মিতভাবে সংগীত পরিবেশন করে ব্যস্ত সময় পার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১০

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১১

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১২

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৪

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৭

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৯

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

২০
X