বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পরমব্রত-ঋতুপর্ণাকে নিয়ে গুঞ্জন 

পরমব্রত-ঋতুপর্ণাকে নিয়ে গুঞ্জন 
পরমব্রত-ঋতুপর্ণাকে নিয়ে গুঞ্জন 

ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী পরমব্রত চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘মহিষাসুরমর্দ্দিনী’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। আবারও দুই তারকাকে নিয়ে গুঞ্জন চাউর হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, প্রযোজক প্রদীপ চুড়িওয়াল ও পবন কানোরিয়ার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা-পরমব্রত। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত।

প্রযোজক পবন কানোরিয়া জানান, পরিচালক প্রদীপ চুড়িওয়ার একটি ছবির প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করবেন পরমব্রত। তবে এই সিনেমায় ঋতুপর্ণা থাকবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমার কাহিনিতে সম্পর্কের কোনো একটি বিশেষ স্তর দেখানো হতে পারে চলচ্চিত্রটিতে। তবে ঋতুপর্ণার অভিনয়ের বিষয়ে চুপ প্রযোজক।

মাঝে পরমব্রত তার জনপ্রিয় সিরিজ ‘পর্ণশবরীর শাপ’-এর দ্বিতীয় সিজন ‘নিকষছায়া’-এর শুটিং শেষ করেছেন। এতে চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সিরিজটি ওয়েব প্ল্যাটফরমে দেখা যাবে।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সুনাম কুড়িয়েছেন পরমব্রত। তিনি বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১০

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১২

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৩

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৪

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৬

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৭

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৮

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৯

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

২০
X