বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৩০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেব-শুভশ্রীর অতীত নিয়ে যা বললেন রাজ

দেব ও শুভশ্রী। ছবি : সংগৃহীত
দেব ও শুভশ্রী। ছবি : সংগৃহীত

টালিউডের প্রাক্তন চর্চিত জুটি দেব ও শুভশ্রী। সময় বদলেছে, বদলেছে সম্পর্কের সমীকরণও। একসময় একসঙ্গে পথচলা, তারপর দীর্ঘ নীরবতা। এখন দুজনেই সফল, পরিণত এবং নিজ নিজ জগতে প্রতিষ্ঠিত। কিন্তু, অতীত কি এত সহজে ঝেড়ে ফেলা যায়? সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর এক মন্তব্যে যেন আগুনে ঘি পড়েছে। ফের একবার দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক ঘিরে শুরু হয়েছে নতুন করে গুঞ্জন। কী বলেছিলেন রাজ? কেন হঠাৎ অতীত টেনে আনলেন তিনি?

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাকে কেন্দ্র করে প্রশ্ন করা হয় রাজ চক্রবর্তীকে। সেখানে প্রশ্ন উত্তর পর্বে তাকে একসময় জিজ্ঞেস করা হয় অনেকদিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা, কথা বলা বিষয়টা কেমন ভাবে দেখছেন?

প্রশ্নের উত্তরে রাজ বলেন, পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতুর মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরোনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।

এসময় স্ত্রীর অতীত তুলে ধরে তিনি আরও বলেন, দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে?

মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনও অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই তাদের এই অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X