বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেবের পোস্টার আছে, সিনেমা নেই!

দেব ও মিঠুন চক্রবর্তী I ছবি : সংগৃহীত
দেব ও মিঠুন চক্রবর্তী I ছবি : সংগৃহীত

কলকাতার রুপালি পর্দায় বড়দিন মানেই নতুন ছবির মেলা। প্রতি বছরের মতো এবারও উৎসবের আমেজে মুক্তি পাচ্ছে বড় বাজেটের ছবি। তালিকায় শীর্ষে সুপারস্টার দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি-২’। কিন্তু ছবি মুক্তির ঠিক আগ মুহূর্তে শুরু হলো বড় বিতর্ক। পোস্টার লাগানোর পরও কলকাতার জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলোতে শো পায়নি দেবের এই ছবি।

পোস্টার আছে, শো নেই ঘটনার সূত্রপাত দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন হলকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, হলের বাইরে ‘প্রজাপতি-২’ এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’র পোস্টার পাশাপাশি শোভা পাচ্ছে। কিন্তু প্রেক্ষাগৃহের শো তালিকায় দেবের ছবির কোনো জায়গা হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে দেব সেই হলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে সেখানে প্রতিদ্বন্দ্বী ছবি ‘মিতিন মাসি’র পোস্টারটি তিনি ঝাপসা (ব্লার) করে দেন।

‘মাফিয়া’ তকমান পাল্টা জবাব চলতি বছরের পূজা মৌসুমে দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘রঘু ডাকাত’ মুক্তি পাওয়ার সময় ব্যাপক বিতর্ক হয়েছিল। অভিযোগ উঠেছিল, ক্ষমতার জোরে অন্য ছবির শো কমিয়ে দেব নিজের ছবিকে বেশি সুবিধা করে দিচ্ছেন। তখন তাকে ‘সিনেমা মাফিয়া’ বলে কটাক্ষ করেছিলেন অনেকে।

বড়দিনে নিজের ছবির শো না পাওয়ার পর সেই ‘মাফিয়া’ মন্তব্যের পাল্টা জবাব দিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে। কেউ বলেছে মাফিয়া, তো কেউ মেগাস্টার। অথচ দেখুন, সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও ছবিটি জায়গা পায়নি।’

হল মালিক ও পরিবেশকদের দিকে ইঙ্গিত করে দেব আরও লেখেন, ‘আশা করি সিনেমা হলের মালিকরা খুশি। কারণ তারা বাঁচলে বাংলা সিনেমা বাঁচবে। প্রতিটি বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবেই।’

দেব নাম না নিলেও তার এই ক্ষোভ যে হল মালিকদের ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে, তা স্পষ্ট। ‘মাফিয়া’ অপবাদের বিপরীতে আজকের এই অসহায় চিত্র তুলে ধরে দেব বুঝিয়ে দিলেন, ইন্ডাস্ট্রির লড়াইটা আসলে কতটা কঠিন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X