মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে ত্যাগ নয় ,কাছে টেনে নিলেন ভারতীয় অভিনেত্রী

রিয়া গাঙ্গুলী ও তার স্বামী অরিন্দম চক্রবর্তী I ছবি: সংগৃহীত
রিয়া গাঙ্গুলী ও তার স্বামী অরিন্দম চক্রবর্তী I ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের কলহ, পরকীয়ার অভিযোগ, আদালতের দোরগোড়ায় ছোটাছুটি আর প্রকাশ্য কান্নাকাটি—সবকিছু যেন উল্টে গেল এক বিস্ময়কর মুহূর্তে। বহু তিক্ততা পেরিয়ে অবশেষে স্বামী অরিন্দম চক্রবর্তীকে জড়িয়ে ধরলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। স্বীকার করলেন নিজের ভুলও। যে সম্পর্কে ভাঙনের সুর চূড়ান্তের দিকে এগিয়েছিল, বছর শেষের আগেই সেখানে যেন বাজল পুনর্মিলনের সুর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভূল স্বীকার করে রিয়া বলেন, ‘যেটা আমরা চার দেয়ালের ভেতরে মিটিয়ে নিতে পারতাম সেটাকে লোকের সামনে নিয়ে আসি। একে অপরকে অসম্মান করেছি। যদিও এ সবের ভুলের দায়ভার আমি নিচ্ছি।

‘সেই কারণে আমাদের মাঝের ফাঁকা জায়গার অন্য মানুষ সুযোগ নিয়েছে। আমি অনেক ভুল করেছি তার পরেও আমার শ্বশুরবাড়ির মানুষ বুকে টেনে নিয়েছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি ও অরিন্দম দু’জনেই আহত। এ রকম একটা সময়ে স্বামী-স্ত্রী হিসেবে নয়, বরং বন্ধু হয়ে আমরা একে অপরের ঘা শুকোতে সাহায্য করব। আর অরিন্দম বরাবরই সংসার করতেই চেয়েছিল। মানুষ মাত্রেই ভুল হয়, তবে সেটা শুধরে নিতে হয়। আমার যেমন সব ভালো নয়, তেমনই আমার স্বামীর সব ভালো তা নয়।’

অন্যের সংসার ভাঙছি না, নিজের স্বামীর সঙ্গেই থাকছি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সে তার ভুল বুঝতে পেরেছে। তার মনে হয়েছে, পরিবারটাই সবার আগে। সেই জন্যই একে অপরের দিকে এগিয়ে আসি। আমি অন্য কারও সংসার ভাঙছি না। নিজের স্বামীর সঙ্গেই থাকছি। আমার স্বামীও অন্য কোনও নারীকে বাড়িতে তোলেনি। দু’জনেই সংসারটা করতে চাই বলেই সম্ভব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X