কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর আভাস

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শেষে আগামীকাল শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের প্রবল শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঈদের দিনসহ এর আগে-পরে দেশজুড়ে ভারী ঝড়-বৃষ্টির প্রবল শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংস্থাটি তাদের সর্বশেষ পূর্বাভাসে জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে উন্মুক্ত স্থানে ঈদের জামাত আয়োজন বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় প্রবেশ করতে পারে।

সংস্থাটি বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, ঈদের দিন সকালে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে এই ঝড় রংপুর ও রাজশাহী হয়ে অন্যান্য বিভাগে ছড়িয়ে পড়তে পারে। এমনকি দুপুরের মধ্যে এটি চট্টগ্রাম বিভাগেও পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, ঈদের দিন বিকেলে সারা দেশে দ্বিতীয় দফায় আরেক দফা ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে দিনভর আবহাওয়া প্রতিকূল থাকতে পারে, যা ঘরমুখো ও উৎসবপ্রিয় মানুষের চলাচলে ব্যাঘাত ঘটাবে।

তবে স্বস্তির খবর হলো, ঈদের পরের দিন থেকে আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ভোরের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। উৎসবের এই সময়ে আকস্মিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X