মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবিতে গুচ্ছের বি ইউনিটে উপস্থিতি ৭৫.৭১ শতাংশ

সকালে পাবিপ্রবিতে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
সকালে পাবিপ্রবিতে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাবিপ্রবি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৭,৫০৬ জন। এর মধ্যে ৫,৬৮৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১,৮২৩ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল মোট ৭৫.৭১ শতাংশ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক ড. মো. জাকির হোসাইন ও মো. আব্দুস সালাম। এছাড়াও জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল ড. মো. নাজমুল ইসলাম, কো-ফোকাল ড. মীর হুমায়ূন কবীর , বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক উপস্থিত ছিলেন।

পরীক্ষা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি। একজন শিক্ষার্থী পরীক্ষার হলে অসুস্থ হয়েছেন-এমন খবর শুনে সঙ্গে সঙ্গে ডাক্তার পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ছেলে-মেয়েদের জন্য পৃথক গেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য রোভার স্কাউটকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও ভর্তি পরীক্ষায় সার্বিকভাবে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X