মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩২ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতা লুটে নিচ্ছেন গোমতী নদীর মাটি

অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম ও গোমতী নদী। ছবি : কালবেলা
অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম ও গোমতী নদী। ছবি : কালবেলা

নদীমাতৃক দেশ আমাদের প্রিয় মাতৃভূমি। আর এই নদ-নদীর কারণেই আমাদের রয়েছে সুন্দর পরিবেশ ও জীববৈচিত্র্য । কিছু ভূমিখেকো লুটেরাদের কারণে আজ হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম তুহিনের বিরুদ্ধে গোমতী নদীর মাটি বিক্রির অভিযোগ উঠেছে। ছবিটি প্রথম দেখায় সারি সারি পুকুর মনে হলেও আসলে এটি গোমতী নদীরচর কাটা ডোবা।

জানা যায়, গোমতী নদীর পার ঘেঁষে অনেক ফসলি জমি ও গাছপালা থাকলেও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম তুহিনসহ একাধিক চক্রের থাবায় জীববৈচিত্র্য ও পরিবেশ বিলীন হয়ে নদীর বুকের সবুজচর এখন পরিণত হয়েছে ছোট ছোট ডোবায়। প্রতিদিন শত শত ড্রামট্রাক ও ট্রাক্টর দিয়ে প্রায় লাখ লাখ টাকার গোমতী নদীর উর্ব্বর মাটি কেটে নেওয়া হচ্ছে। চরের এসব উর্ব্বর মাটি আশপাশের ইটভাটাগুলোতে বিক্রি হচ্ছে দেদার। কয়েক বছর আগেও যেখানে নানারকমের সবজি চাষ করত কৃষকরা- সেগুলো এখন পরিণত হয়েছে ডোবা জলাশয়ে।

উপজেলার ধামঘর, গুঞ্জর, দক্ষিণ ত্রিশ, বাখরাবাদসহ বেশ কয়েকটি স্পটে গোমতি নদীর চর থেকে এই মাটি উত্তোলন করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতার কারণে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে গোমতী চরের মাটিখোকো সিন্ডিকেট। ক্রমাগতভাবে মাটি লুটের ফলে নড়বড়ে হয়ে গেছে বেড়িবাঁধ।

গোমতী নদীর চরের মাটি লুটের বিষয়ে জানতে চাইলে সফিকুল ইসলাম তুহিন মাটি কাটার বিষয়টি স্বীকার করে বলেন, শুধু আমি একা নই, আরও ১০-১২ জন এই মাটি কাটার সঙ্গে জড়িত। তিনি সাংবাদিকের সঙ্গে দেখা করার প্রস্তাব দেন।

মুরাদনগর ইউএনও সিফাত উদ্দিন বলেন, গোমতী চরের মাটিকাটা বন্ধ করতে দ্রুতই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X