লালমনিরহাট ও হাতিবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানির জন্য চোখের পানি ফেললেন হাজারও মুসল্লি

হাতীবান্ধার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিস্কার নামাজে মুসল্লিরা। ছবি : কালবেলা
হাতীবান্ধার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিস্কার নামাজে মুসল্লিরা। ছবি : কালবেলা

তীব্র দাবদাহে পুড়ছে লালমনিরহাট। জনজীবন বিপর্যস্ত। ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন। হুমকির মুখে ফল ও ফসল। এর থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা, ইস্তিস্কার নামাজ ও দোয়া করেছেন এলাকাবাসী। এ সময় বৃষ্টির পানির জন্য চোখের পানি ফেললেন হাজার হাজার মুসল্লি।

সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন বড়খাতা নূরানী জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা। হাতীবান্ধার বড়খাতা বাজার ব্যবসায়ী ও ওলামা সমিতির উদ্যোগে এই নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য কান ধরে তওবা করেন। পরে টুপি ও পাঞ্জাবি উল্টে সালাতুল ইস্তিস্কার নামাজ ও পরে দুই হাত উল্টে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে মোনাজাত করেন।

ফকিরপাড়া ইউনিয়নের আব্দুস সালাম বলেন, প্রায় এক মাস ধরে এলাকায় কোনো বৃষ্টি নেই। শ্যালো মেশিন দিয়ে পানি দিতে অবস্থা খারাপ। প্রচণ্ড দাবদাহে ভুট্টা পোড়া যাচ্ছে। জমিতে কোনো রস নাই। পাট ক্ষেতের অবস্থা খুব খারাপ। বৃষ্টির জন্য নামাজ হবে এ কথা শুনেই ছুটে এসেছি।

বড়খাতা নূরানী জামে মসজিদের খতিব মাও. মো. নাজমুল হুদা বলেন, অনাবৃষ্টির কারণে বড়খাতা ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার মানুষ মিলে ইস্তিস্কার নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে দোয়া করেছি এ এলাকায় রহমতের বৃষ্টি দিয়ে যেন পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণেও ক্ষেত, ফসল পশুপাখি কষ্টে আছে।

বড়খাতা বাজার কমিটির সদস্য ও সমাজসেবক আহসান হাবীব লাভলু বলেন, বৃষ্টির অভাবে ধান, ভুট্টা ও পাট ক্ষেত পুড়ে যাচ্ছে। এজন্য আমরা বড়খাতা বাজার ব্যবসায়ী ওলামা সমিতি মিলে নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১১

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১২

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৩

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৪

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৬

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৭

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৮

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৯

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

২০
X