কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাসেল ভাইপার : সন্দেহজনক কয়েকটি মৃত্যু

রাসেল ভাইপার : সন্দেহজনক কয়েকটি মৃত্যু
রাসেল ভাইপার : সন্দেহজনক কয়েকটি মৃত্যু | ছবি : কালবেলা গ্রাফিক্স

গত ৮ এপ্রিল রাজবাড়ীর গোয়ালন্দের চর মজলিশপুর এলাকায় ভুট্টাক্ষেত পরিচর্যাকালে সাঈদুল শেখ নামের এক কৃষককে সাপে ছোবল দেয়। এর সাত দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর কয়েকদিন আগে ২৯ মার্চ গোয়ালন্দের দেবীপুর চরে ময়না বেগম নামের এক শ্রমিককে সাপে ছোবল দেয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার ১৪ দিন পর ময়না বেগমের মৃত্যু হয়।

এ দুটি ঘটনার শিকার ব্যক্তিরা রাসেল ভাইপারের দংশনের শিকার হয়েছিল বলে উপসর্গ দেখে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

অন্যদিকে গত ১ মার্চ দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরের চরে ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার রাসেল ভাইপারের আক্রমণের শিকার হন শেখ লাল মিয়া। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও ছয় দিন পর তার মৃত্যু হয়।

একই দিনে কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে মাছ ধরছিলেন ভাটা ব্যবসায়ী তারিক শেখ। এ সময় রাসেল ভাইপার তাকে কামড় দেয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হয়।

আবার গত ৭ মার্চ ফরিদপুরের চর ভদ্রাসনের চর শালেপুরে সরিষা কাটতে গিয়েছিলেন কৃষক বিশা প্রামাণিক। ওই দিন দুপুর ১২টার দিকে তাকে রাসেল ভাইপারে কামড় দেয়।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। সাপে কামড় দেওয়ার ৩৬ দিন পর ১৩ এপ্রিল তার মৃত্যু হয়।

সর্বশেষ চলতি মাসের ৬ তারিখে রাসেল ভাইপার সাপের দংশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীরও মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X