মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৪:২৭ এএম
অনলাইন সংস্করণ

মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপারের, অতঃপর...

নোয়াখালীর হাতিয়ার মেঘনার তীরে রাসেল ভাইপার। ছবি : সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ার মেঘনার তীরে রাসেল ভাইপার। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার মেঘনার তীরে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের দেখা মিলেছে। সাপটি দেখে স্থানীয় ও নদীর তীরে ঘুরতে আসা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাট এলাকায় আলোচিত এ সাপটি দেখা যায়। পরে আতঙ্কিত লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয় লোকজন জানান, তালহা সিফাত নামের এক ব্যক্তি বিকেলে চেয়ারম্যানঘাট এলাকায় নদীর তীরে ঘুরতে গিয়ে একটি চার-পাঁচ ফুট লম্বা রাসেলস ভাইপার সাপ দেখতে পান। তিনি সাপটির চলাফেরার একটি ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তালহা সিফাত বলেন, সাপটি নদীর কূলে রাখা জিও টিউব ব্যাগের ওপর দিয়ে একদিকে চলাচল করছে। কিছু সময় পর এটি নদীর তীরবর্তী একটি গাছের গোড়ায় আশ্রয় নেয়। আতঙ্কিত মানুষ ভয় পেয়ে সাপটিকে হত্যা করেছেন।

তিনি বলেন, আমরা সাপটি দেখার পর সাপ উদ্ধারকারী দলকে কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। পরে স্থানীয়রা সম্ভাব্য বিপদ এড়াতে সাপটিকে মেরে ফেলেন।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, রাসেল ভাইপার সাধারণত শুষ্ক অঞ্চল ও বনাঞ্চলে বসবাস করে। মেঘনার তীরে এমন সাপের উপস্থিতি অস্বাভাবিক হলেও জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে এখন বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির সাপ দেখা যাচ্ছে। এর আগেও এমন সাপ দেখা দিয়েছিল, আমরা সেটি উদ্ধার করেছিলাম।

ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দিতে হবে, যাতে সাপ নিরাপদে উদ্ধার করে সংরক্ষিত স্থানে রাখা যায়। এছাড়াও সাধারণ মানুষকে সাপের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X