শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
চর ভদ্রাসন প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৪:৩১ এএম
অনলাইন সংস্করণ

রাসেল’স ভাইপার থেকে বাঁচতে গামবুট ও ছাতা পেলেন কৃষকরা

পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে গামবুট ও ছাতা বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা
পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে গামবুট ও ছাতা বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে গামবুট ও ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে চরাঞ্চলের কৃষকদের মাঝে গামবুট ও ছাতা বিতরন করেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ। এছাড়া ইউপি চেয়ারম্যানদের মাঝে স্প্রে-মেশিন ও ঘাস মারার ঔষুধ বিতরণ করা হয়।

একই দিন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন বাসভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও নতুন অফিস কক্ষ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

জানা যায়, চরভদ্রাসনে পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলে ২০১৬ সালে দেখা মিলে বিষধর রাসেল’স ভাইপার সাপ। সম্প্রতি চরাঞ্চলসহ উপজেলা সদরের বিভিন্ন গ্রামে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে ভীতির সঞ্চার হয়। গত কয়েক সপ্তাহে এই উপজেলায় মানুষের হাতে মারা পড়েছে রাসেলস ভাইপারসহ বিভিন্ন প্রজাতির সাপ। এছাড়া গত কয়েক বছরে এই উপজেলায় সাপের কামড়ে বেশ কয়েকজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, রাসেল’স ভাইপার নিয়ে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন। মানুষ রাসেলস ভাইপার আতঙ্কে নানা প্রজাতির সাপ মেরে ফেলছে। সাপ খুব উপকারী প্রাণি, এরা ফসলের ক্ষতিকর পোকা মাকড় খেয়ে থাকে। তাই কৃষকদের সচেতন ভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার আলী মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাংবাদিক, পরিবেশ কর্মী আবদুস সবুর কাজল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১০

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৪

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৯

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

২০
X