কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

ভুলভাবে চিয়া সিড খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন ক্যানসারের ভয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিয়া সিড—এই ছোট্ট দানাগুলো আজকাল স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এক অনন্য নাম। ‘সুপারফুড’ খেতাব পাওয়া এই বীজে আছে প্রচুর ভিটামিন বি-১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট।

নিয়মিত চিয়া সিড খেলে শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে আসে, ত্বক হয় উজ্জ্বল, চুল থাকে ঘন ও সুস্থ, এমনকি সামগ্রিকভাবে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এ কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের বহু মানুষ এখন প্রতিদিনের খাদ্যতালিকায় চিয়া সিড যোগ করছেন।

তবে চিকিৎসকরা বলছেন, চিয়া সিডসের অসাধারণ গুণ রয়েছে যেমন, তেমনই আবার কারও কারও ক্ষেত্রে এটি বিষের সমান। তাই চিকিৎসকের পরামর্শ না নিয়ে আপনিও যদি চিয়া সিডস খেয়ে থাকেন, তবে নিজের অজান্তে কোনো ক্ষতি করছেন কি না জেনে নিন—

বিশেষজ্ঞ চিকিৎসকের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, চিয়া সিডস পুরোপুরি ভিজিয়ে তবেই খেতে হবে। নয়তো চিয়া সিডসই হয়ে উঠতে পারে ক্ষতির কারণ।

সংবাদমাধ্যমটি বলছে, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টদের মতে পুরোপুরি না ভেজা চিয়া সিডস একদিন ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে। এ ছাড়া শুকনা চিয়া সিডস খেলে খিদে না পাওয়ার প্রবণতা তৈরি হয়। হজমের সমস্যাও হয় অনেকের। কারও কারও ক্ষেত্রে রক্তচাপের ক্ষেত্রেও ভয়ংকর প্রভাব ফেলে।

চিয়া সিডস খাওয়ার সঠিক নিয়ম

- দুই চামচ চিয়া সিডস আর একটি গ্লাসে অর্ধেক পানি নিন।

- ওই অর্ধেক পানি ভর্তি গ্লাসে চিয়া সিডস দিন।

- মাত্র ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন চিয়া সিডস। ভুলেও সারা রাত ভিজিয়ে রাখবেন না।

- পানিতে ভিজে জেলির মতো হওয়ার পরেই খান চিয়া সিডস। তার আগে ভুলেও নয়।

- চিয়া সিডসের সঙ্গে ফল, টকদই মিশিয়ে খেতে পারেন।

- চিয়া সিডস খাওয়ার পরে শারীরিক কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৩

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৪

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৬

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৭

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৮

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৯

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

২০
X