কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শীতে হাটুর ব্যথা, ওষুধ না খেয়েও কমাবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চল্লিশোর্ধ্ব বেশির ভাগ নারীই হাঁটুর ব্যথায় ভুগছেন। বয়স যখন ষাটের ওপরে যায়, তখন হাঁটাচলাও অনেকের জন্য কঠিন হয়ে যায়। শীতে ব্যথা আরও বেড়ে যায়। তবে সব সময় ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করার দরকার নেই। কিছু সহজ উপায়ে ব্যথা কমানো সম্ভব।

নারীদের হাঁটুর ব্যথা বেশি হয়ে থাকে। নারীদের শরীরের ইস্ট্রোজেন হরমোনের পরিবর্তনের কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। এর ফলে অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিসের সমস্যা দেখা দেয়।

যারা বেশি সময় দাঁড়িয়ে কাজ করেন বা মাটিতে পা মুড়ে বসেন, তাদের হাঁটুর ব্যথা আরও বেশি হয়। এ ছাড়া নারীদের হাঁটুর গঠনও কিছুটা দায়ী। হাঁটু ভাঁজ করলে সামনের কার্টিলেজে চাপ পড়ে, যা হাড় ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়।

ব্যথা কমানোর সহজ উপায়

ভারী ব্যায়াম করবেন না: হাঁটুর ব্যথা বাড়লে ট্রেডমিলে দৌড়ানো বা ভারী জিমের ব্যায়াম করা ঠিক নয়। ব্যথার কারণ বুঝে তারপর ব্যায়াম শুরু করা ভালো।

দীর্ঘ সময় বসে থাকবেন না: এক জায়গায় অনেকক্ষণ বসে টিভি বা কম্পিউটার দেখলে ব্যথা বাড়তে পারে।

হালকা ব্যায়াম করুন: মাটিতে বসে ব্যায়াম: পায়ের নিচে ম্যাট বা তোয়ালে রাখুন। দুই পা সামনে ছড়িয়ে বসুন। হাঁটুর ভেতরের অংশ মাটির সঙ্গে স্পর্শ করুন, তারপর অল্প ভাঁজ করুন। আবার পা সোজা করুন।

চেয়ারে বসে ব্যায়াম: চেয়ারে পিঠ সোজা করে বসুন। একটি পা স্বাভাবিক অবস্থায় রাখুন, অন্য পা সামনে তুলুন, কিছু সময় ধরে রাখুন এবং মাটিতে নামান। প্রতিটি পায়ে ১০ বার করুন।

লেইং হ্যামস্ট্রিং স্ট্রেচ: মাটিতে শুয়ে এক পা তুলে ৯০ ডিগ্রিতে রাখুন। দুই হাত দিয়ে পায়ের নিচে ধরে আস্তে আস্তে বুকের দিকে টানুন। ৩০ সেকেন্ড ধরে রাখুন, তারপর স্বাভাবিক অবস্থায় ফিরুন। প্রতিটি পায়ে করুন।

এভাবে নিয়মিত হালকা ব্যায়াম করলে হাঁটুর ব্যথা অনেকটা কমানো সম্ভব। ওষুধ না খেয়েও শরীরকে স্বস্তি দেওয়া সম্ভব।

সূত্র : আনন্দবাজার

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X