কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

বারডেমে চালু হয়েছে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি। ছবি : কালবেলা
বারডেমে চালু হয়েছে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি। ছবি : কালবেলা

বাংলাদেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো নিজস্ব তত্ত্বাবধানে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসির সেবা চালু করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগকে রোগীবান্ধব স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।

বারডেম সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে চার হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণের জন্য হাসপাতালে যান। দীর্ঘদিন ধরে হাসপাতালের নিজস্ব ইনডোর বা আউটডোর ফার্মেসি না থাকায় রোগীদের বাইরে গিয়ে ওষুধ সংগ্রহ করতে হতো। এতে উচ্চ মূল্য, মানসম্মত ও নির্ভরযোগ্য ওষুধ না পাওয়া এবং অন্যান্য ভোগান্তির শিকার হতে হতো রোগী ও তাদের স্বজনদের।

এই প্রেক্ষাপটে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি চালু হওয়ায় রোগীদের জন্য স্বস্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা এম হাসান ফয়সাল অনুষ্ঠানে বলেন, বারডেম হাসপাতালে আগত রোগীদের যথাযথ, নিরাপদ ও স্বল্পমূল্যে ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতেই এই ফার্মেসি চালু করা হয়েছে। এর ফলে রোগীরা হাসপাতাল চত্বরেই নির্ভরযোগ্য ওষুধ সংগ্রহ করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ হাসপাতালের সেবার মান ও সুনাম আরও বৃদ্ধি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারিয়া আফসানা, বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ, বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোর্শেদ উদ্দিন আকন্দসহ হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রফেসর ও অধ্যাপক চিকিৎসকরা।

ফারিয়া আফসানা বলেন, আমাদের লক্ষ্য রোগীদের জন্য স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ সরবরাহ করা। নতুন এই ফার্মেসি রোগীদের সুবিধা নিশ্চিত করবে এবং বারডেমের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করবে।

বক্তারা আরও জানান, নতুন ফার্মেসির মাধ্যমে রোগীরা সহজে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন। ফার্মেসি পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান নিয়ন্ত্রণ সর্বোচ্চ গুরুত্ব পাবে। এই উদ্যোগ শুধু রোগীদের ভোগান্তি কমাবে না, বরং দেশের স্বাস্থ্যসেবায় বারডেম হাসপাতালের বিশ্বাসযোগ্যতা ও নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১০

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১১

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১২

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৩

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৪

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৫

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৯

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

২০
X