ডা. তমা রানী পাল
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যার গুরুত্ব

ডা. তমা রানী পাল | ছবি : সংগৃহীত
ডা. তমা রানী পাল | ছবি : সংগৃহীত

একটি সুস্থ ও নিরাপদ মাতৃত্বের যাত্রা শুরু হয় গর্ভকালীন যত্ন (ANC) থেকে। নিয়মিত ও সঠিক গর্ভকালীন পরিচর্যা মা ও অনাগত শিশুকে যেমন নিরাপদ রাখে, তেমনি স্বাভাবিক প্রসবের সম্ভাবনাও অনেক গুণ বাড়িয়ে দেয়।

গর্ভাবস্থায় অন্তত ৮ বার চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছে ANC ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ভিজিটের মাধ্যমে মায়ের রক্তচাপ, রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে যে কোনো জটিলতা আগেই শনাক্ত করা সম্ভব হয়। পাশাপাশি এই নিয়মিত ফলোআপ একজন মাকে মানসিক ও শারীরিকভাবে স্বাভাবিক প্রসবের জন্য প্রস্তুত করে।

স্বাভাবিক প্রসবের উপকারিতা সম্পর্কে সঠিক ধারণা থাকাও জরুরি। স্বাভাবিক প্রসবে ঝুঁকি তুলনামূলক কম, খরচও কম হয়। প্রসবের পর মা ও শিশু দুজনই দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং ভবিষ্যতের গর্ভধারণে জটিলতার আশঙ্কাও কম থাকে। তাই চিকিৎসাগত কোনো প্রয়োজন না থাকলে স্বাভাবিক প্রসবই হওয়া উচিত প্রথম পছন্দ।

এক্ষেত্রে একটি সুপরিকল্পিত জন্ম পরিকল্পনা (Birth Plan) অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। গর্ভকালীন সময়েই চিকিৎসকের সঙ্গে এবং পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করে এই পরিকল্পনা তৈরি করা উচিত। যেখানে স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কেবলমাত্র চিকিৎসাগত প্রয়োজনেই সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে।

গর্ভকালীন যত্ন ও স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম। স্বামী, শাশুড়ি ও অন্যান্য পরিবারের সদস্যদের সচেতন করা জরুরি—যাতে তারা বুঝতে পারেন, সব সময় সিজার করা প্রয়োজন হয় না। পরিবার যত বেশি সহায়ক হবে, মা তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

এছাড়াও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র ও গণমাধ্যমের মাধ্যমে প্রচার চালিয়ে, বাস্তব অভিজ্ঞতা ও ভিডিও উপস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষকে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বোঝানো যেতে পারে। আমাদের লক্ষ্য একটাই, নিরাপদ মাতৃত্ব, সুস্থ মা ও সুস্থ শিশু।

লেখক : কনসালটেন্ট (প্রসূতি ও গাইনি), ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X