চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা, বেকারি বন্ধ

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর বায়েজিদে ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর বায়েজিদে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও ফার্মেসিতে নকল ওষুধ বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৪ ডিসেম্বর) নগরীর বায়েজিদ বোস্তামির অক্সিজেন এলাকায় এ অভিযান চালানো হয়।

অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় অক্সিজেন এলাকার আল্লাহর বেকারিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দেখা যায়, বেকারিটির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে। কোথাও খোলা কাঁচামাল, কোথাও অপরিষ্কার মেঝে। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

একই অভিযানে মেসার্স আল শিফা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির প্রমাণ মেলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স আল মদিনা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা, অক্সিজেন ফার্মেসিকে অনুমোদনহীন ওষুধ বিক্রির জন্য ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

খাদ্য ও ভোক্তা অধিকার লঙ্ঘনের তালিকায় আরও রয়েছে মদিনা হোটেল, যেখানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আর আজগরের মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় গুনতে হয় ১ হাজার টাকা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালানো হয়েছে। ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের অপরাধ গুরুতর হওয়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা অংশ নেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X