কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ধূমপান ছাড়ুন ৩-৩-৩-৩ কৌশলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধূমপান ছেড়ে দেওয়া অনেকেরই বড় চ্যালেঞ্জ। জানালার বাইরে তাকালেই কেউ না কেউ সিগারেট হাতে। জানছে সিগারেট ক্ষতিকর, তবুও ছেড়ে দেওয়া হয় না। কিন্তু ধূমপান ছাড়াও সম্ভব, যদি জানা থাকে সঠিক পদ্ধতি।

ভারতীয় চিকিৎসক ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় এমনই একটি সহজ ও কার্যকর পদ্ধতি দিয়েছেন, যা ধূমপায়ীদের জন্য আশার আলো। ডা. নারায়ণ বলেন, ধূমপান ছাড়তে না পারার মূল কারণ হলো মস্তিষ্কে নিকোটিনের প্রভাব। এটি শুধু মানসিক নয়, শারীরিকভাবে দেহকে নেশার পেতে বাধ্য করে। একবার দেহে প্রবেশ করলে নিকোটিন সহজে বের হয় না।

ক্রেভিং কি?

ক্রেভিং মানে হলো হঠাৎ করে কোনো জিনিসের প্রতি নিয়ন্ত্রণহীন আকর্ষণ। ধূমপান ছাড়ার প্রথম ২-৩ দিনে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে সিগারেটের আকাঙ্ক্ষা তীব্র হয়। এই সময় মন খিটখিটে বা অস্থির হতে পারে।

৩-৩-৩-৩ নিয়ম কী?

ডা. নারায়ণ বলছেন, ধূমপান ছাড়ার সময় প্রথম তিন সপ্তাহ সবচেয়ে কঠিন। এ সময় কিছু টিপস সাহায্য করতে পারে-

হাতে কিছু রাখুন– চুইংগাম, চকোলেট বা লজেন্স।

মনের জোর– বিশ্বাস করুন, আপনি সিগারেট ছাড়া থাকতে পারবেন।

ক্রেভিংকে প্রতিহত করুন– ক্রেভিং সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের হয়। সেই সময়ে অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

সাপোর্ট নিন– প্রয়োজনে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শে।

সময়ের সাথে বিশ্বাস বাড়ে

প্রথম তিন সপ্তাহ কষ্ট হলেও, পরে ধূমপান ছাড়ার প্রতি আত্মবিশ্বাস তৈরি হয়। তিন মাসে সেই আত্মবিশ্বাস শক্তিশালী হয়। আর তিন বছর সিগারেট ছাড়লে বলা যায়, আপনি সম্পূর্ণ নেশামুক্ত।

ডা. নারায়ণ সতর্ক করছেন, ধূমপান নেশা মাত্র নয়, এটি জীবনকে বিপদে ফেলে। ভারতের ধূমপায়ীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ওরাল ক্যান্সার এবং ফুসফুসের সমস্যা। তাই সময় মতো এই নেশা ছেড়ে দেওয়া অত্যন্ত জরুরি।

পরামর্শ

- ক্রেভিং এড়িয়ে চলুন, ধূমপায়ী মানুষের কাছে না যান।

- হাতে কিছু রাখুন বা মনকে ব্যস্ত রাখুন।

- ধাপে ধাপে বিশ্বাস তৈরি করুন।

- প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নিন

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১০

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

১১

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

১২

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

১৩

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

১৪

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১৫

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১৬

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

১৭

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

১৮

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

১৯

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি

২০
X