মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দিনের আলোয় বেশি সময় কাটালে কী হয়, যা বলছে গবেষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিনের আলোতে বেশি সময় কাটানো শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, মানসিক ও মস্তিষ্কের কার্যকারিতার জন্যও অত্যন্ত উপকারী। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, দিনের আলোয় নিয়মিত সময় কাটালে মানুষের মস্তিষ্কের নানা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ে।

ব্রিটেনে পরিচালিত এ চিকিৎসা গবেষণায় এ তথ্য জানিয়েছেন গবেষকরা। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, দিনের আলোয় দীর্ঘ সময় অবস্থান করলে মস্তিষ্কের একাধিক অংশে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। এটি এ ধরনের প্রথম গবেষণা, যেখানে সূর্যের আলো মানুষের মস্তিষ্কের কার্যকারিতায় কী ধরনের প্রভাব ফেলে, তা বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় অংশ নেওয়া ৫৮ জন ব্যক্তির মধ্যে দিনের আলোয় সময় কাটানোর ফলে দিনের বেলা ঘুম ঘুম ভাব বা আলস্য কমে যায় বলে দেখা গেছে। গবেষণাকালে অংশগ্রহণকারীদের কব্জিতে বিশেষ ট্র্যাকার পরানো হয়, যার মাধ্যমে গবেষকরা শরীরের অভ্যন্তরীণ ঘড়ির ওপর দিনের আলোর প্রভাব পর্যবেক্ষণ করেন।

গবেষণার ফলাফলে আরও দেখা যায়, দিনের আলোয় সময় কাটানোর ফলে মনোযোগ ধরে রাখার ক্ষমতা স্থিতিশীল হয় এবং উজ্জ্বল আলোতে প্রতিক্রিয়া জানানোর গতি ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এ গবেষণায় সকালে দ্রুত ঘুম থেকে ওঠেন এমন ব্যক্তি এবং যারা রাত জেগে দেরিতে ঘুমান, এমন দুই ধরনের মানুষের মধ্যে তুলনাও করা হয়। এতে দেখা যায়, যারা তাড়াতাড়ি ঘুমান ও ভোরে ওঠেন, তারা সকালের আলোতে মানসিকভাবে বেশি সতর্ক থাকেন এবং সন্ধ্যার দিকে ঘুমঘুম ভাব অনুভব করতে শুরু করেন।

গবেষকরা জানান, এই ফলাফল প্রমাণ করে যে বাস্তব জীবনে দিনের আলোয় সময় কাটানো মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যারা দ্রুত ঘুমানো ও ঘুম থেকে ওঠার অভ্যাসে অভ্যস্ত এবং নিয়মিত সূর্যের আলোতে থাকেন, তাদের ক্ষেত্রে এই সুফল বেশি দেখা যায়।

গবেষকদের মতে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়লে ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য এবং দাপ্তরিক বা কর্মক্ষেত্রের পারফরম্যান্সও উন্নত হতে পারে।

তারা আরও জানান, দিনের যে কোনো সময় সূর্যের আলোয় হাঁটাহাঁটি বা অবস্থান করলেই এই উপকার পাওয়া সম্ভব—এর জন্য নির্দিষ্ট কোনো সময় বেছে নেওয়ার প্রয়োজন নেই।

গবেষকদের ধারণা, চোখের পেছনে থাকা আলো-সংবেদনশীল টিস্যু সক্রিয় হওয়ার কারণেই সূর্যের আলো মস্তিষ্কের ওপর এই ইতিবাচক প্রভাব ফেলে।

এই গবেষণার ফলাফল আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘কমিউনিকেশনস সাইকোলজি’ জার্নালে প্রকাশিত হয়েছে।

সূত্র : জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X