ডা. সাঈদ এনাম
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে তিন কোটিরও বেশি মানসিক রোগী, মনোরোগ বিশেষজ্ঞ মাত্র ৩০০ জন

ডা. সাঈদ এনাম ।ছবি : কালবেলা
ডা. সাঈদ এনাম ।ছবি : কালবেলা

গবেষণায় দেখা যায়, বাংলাদেশে (Bangladesh) প্রায় ৩ কোটি ১০ লাখ (৩১ মিলিয়ন) মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। আন্তর্জাতিক গবেষণায় বলা হয়—প্রতি ৫ জনে ১ জন কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত।

মানসিক রোগের সঠিক চিকিৎসার জন্য সাইকিয়াট্রিস্ট, নিউরোসাইকিয়াট্রিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্টের চিকিৎসা ও পরামর্শ প্রয়োজন।

কিন্তু বাংলাদেশে সচেতনতার অভাবে অনেকেই মানসিক রোগকে “ভূতে ধরা” বা “খারাপ বাতাস লাগা” বলে মনে করেন।

ফলস্বরূপ, তারা ভণ্ড কবিরাজ, পীর, তান্ত্রিক, সাধু, বাবা বা কিছু অসচেতন ধর্মীয় ব্যক্তির কাছে গিয়ে তাবিজ-কবচ গ্রহণ করেন। অনেকে গলায়, মাথায়, বগলে বা পায়ে এসব তাবিজ বেঁধে রাখেন।

এছাড়া পানি পড়া, তেল পড়া, মরিচ পোড়া, তামাক পড়া এমনকি লোহার সুই গরম করে ছ্যাঁকা দেওয়ার মতো ক্ষতিকর পদ্ধতিও ব্যবহার করা হয় বাংলাদেশের আনাচে কানাচে, যা রোগের অবস্থা আরও জটিল ও ভয়াবহ করে তোলে।

আমাদের কাছে আসা অধিকাংশ রোগীই এই ধরনের কুসংস্কারনির্ভর চিকিৎসার শিকার হয়ে আসেন।

বাস্তবতা হলো—প্রচলিত কুসংস্কারের কারণে অনেক রোগী যথাসময়ে বৈজ্ঞানিক চিকিৎসা থেকে বঞ্চিত হন।

বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবায় জনবল এখনও অত্যন্ত সীমিত। প্রায় ১৯ কোটি মানুষের বিপরীতে সাইকিয়াট্রিস্ট আছেন মাত্র প্রায় ৩০০ জন (প্রতি ১০ লাখে প্রায় ২–৩ জন)। অন্যদিকে, United Kingdom-এ প্রায় ৬–৭ কোটি মানুষের জন্য ১০ হাজারেরও বেশি সাইকিয়াট্রিস্ট কাজ করছেন।

জনসংখ্যা অনুপাতে কর্মরত সাইকিয়াট্রিস্টের চিত্র উন্নত বিশ্বের দিকে তাকালে রীতিমতো অবাক হতে হয়। সবচেয়ে বেশি সাইকিয়াট্রিস্ট রয়েছে, সুইজারল্যান্ড (Switzerland) এ—প্রতি ১০ লাখে প্রায় ৫০০ জন। এরপর রয়েছে সুইডেন (Sweden), ফিনল্যান্ড (Finland), নরওয়ে Norway ও জার্মানি (Germany)।

এসব দেশে প্রতি ১০ লাখে প্রায় ২৫০ জন সাইকিয়াট্রিস্ট রয়েছে। আর বাংলাদেশে সে সংখ্যা বর্তমানে প্রতি ১০ লাখে টেনেটুনে ২ জন!

অসচেতন, কুসংস্কারাচ্ছন্ন মানুষের জন্যে অবশ্য এতে হতাশার কিছু নেই। বাংলাদেশে অলিতে-গলিতে মানসিক রোগের চিকিৎসার নামে ব্যস্ত আছেন কয়েক কোটি ভণ্ড পীর, তান্ত্রিক, সাধক ও মোল্লা। তারা নানারকম ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে বেশ “উদ্যমের সঙ্গে” সেবার নামে প্রতারণা করে যাচ্ছেন—যা উন্নত দেশগুলোতে দেখা যায় না।

তাই একটু রসিকতা করেই বলা যায়—মানসিক রোগের চিকিৎসায় প্রতারণায় লিপ্ত এই “অতিরিক্ত মানবসম্পদ” নিয়ে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করে, 'মিনিস্ট্রি অব ভণ্ড পীরস, তান্ত্রিক্স এন্ড মোল্লাজ' গঠন করে তাদেরকে ডিঙি নৌকায় সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড বা জার্মানিতে রপ্তানি করা যেত, তাহলে হয়ত বৈদেশিক মুদ্রা আয়ের এক নতুন দিগন্ত উন্মোচিত হতো!

লেখক. ডা. সাঈদ এনাম সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X