কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হজ গাইড নেবে ধর্ম মন্ত্রণালয়, সৌদি আরব যাওয়ার সুযোগ

কাবা শরিফে বসে আছেন হজ পালনরতরা। পুরোনো ছবি
কাবা শরিফে বসে আছেন হজ পালনরতরা। পুরোনো ছবি

হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। ২০২৫ সালের হজ গাইড হবার জন্য প্রার্থীকে ন্যূনতম একবার হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর ও সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

আগ্রহীদের আগামী ১৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শর্তাবলী:

১. প্রার্থীকে ন্যূনতম একবার পবিত্র হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

৩. প্রার্থীর বয়স ন্যূনতম ৩২ বছর ও সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

৪. শুদ্ধভাবে পবিত্র কোরআন তিলাওয়াত ও হজের মাসআলা-মাসায়েল জানতে হবে।

৫. অন্য যোগ্যতা থাকা সাপেক্ষে ৪৪ জন হজযাত্রী সংগ্রহকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

৬. প্রার্থীকে স্মার্টফোন, e-Hajj BD মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে।

৭. কঠোর পরিশ্রমী ও আচরণে বিনয়ী হতে হবে।

৮. আরবি ভাষায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. সাক্ষাৎকারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রশিক্ষণে আবশ্যিকভাবে অংশগ্রহণ করতে হবে।

১০. এর আগে হজ গাইড হিসেবে দায়িত্বে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত ব্যক্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

১১. সাক্ষাৎকারে উপস্থিতির জন্য প্রার্থীকে কোনও প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদন করবেন যেভাবে :

আগ্রহী প্রার্থীদের www.hajj.gov.bd/hajjguide ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রেফারিই হারিয়ে দিল’, এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছেন কোচ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানন্ত্রীর অংশগ্রহণ

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

ইরানের ড্রোন হামলার বিরল প্রতিবাদ ওমানের, রাষ্ট্রদূত তলব

বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? 

মেসির রেকর্ডের দিনে ম্যারাডোনাকে ছুঁলেন আলভারেজ

ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ ৩ জন কারাগারে

আইসিএবির নতুন সিইও কামরুজ্জামান

১০

আল জাজিরা বিশ্লেষণ / ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয় বরং রাজনৈতিক হাতিয়ার

১১

চট্টগ্রামের ৫ জেলা ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

১২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা

১৩

ধর্ষণ মামলায় ফাদার গ্রেগরী বেকসুর খালাস, উচ্চ আদালতে যাবে রাষ্ট্রপক্ষ

১৪

শাড়ি নিয়ে প্রতারণা / অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

১৫

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

১৬

উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ / ফাতাহ কমব্যাটের ৭ সদস্য তিন দিনের রিমান্ডে

১৭

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

১৮

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

১৯

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

২০
X