কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আজ ৪৩তম বিসিএসের ফল প্রকাশ হবে কি না, জানাল পিএসসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত সপ্তাহে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করার কথা থাকলেও কিছু জটিলতার কারণে সেটি প্রকাশ করেনি পিএসসি। আজ রোববার (২০ আগস্ট) এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরই দ্রুত ভাইভার তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএসসির এক সদস্য।

পিএসসির ওই সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত সপ্তাহের শেষ সময়ে ফল প্রকাশ করার ইচ্ছা ছিল আমাদের। কিন্তু তৃতীয় পরীক্ষকের দেখা কিছু খাতায় সামান্য জটিলতা হয়। সব সমাধান করা হয়েছে গত সপ্তাহে। এখন সব ঠিক আছে। আজ যে কোনো সময় ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’

পিএসসির ওই সদস্য আরও বলেন, ‘৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরই দ্রুততম সময়ে ভাইভার জন্য তারিখ প্রকাশ করা হবে।’

গত বছরের জুলাইয়ে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

১০

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

১১

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

১২

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

১৩

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

১৪

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১৫

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৬

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১৭

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৯

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

২০
X