কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জকসুর এক কেন্দ্রে ভোট পাননি শিবিরের জিএস-এজিএস প্রার্থী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০ কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এক কেন্দ্রে কোনো ভোট পাননি শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা।

বুধবার (৭ জানুয়ারি) বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ এবং দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সংগীতসহ বেশ কয়েকটি বিভাগের ফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সংগীত বিভাগে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার বর্তমান সভাপতি ও ছাত্রদল-সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট, অন্যদিকে আসনটিতে শিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট। এক ভোটও পাননি শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা। অন্যদিকে এজিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ভোট পেয়েছেন ৪৮টি।

সর্বমোট প্রকাশিত ২০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী ভিপি রিয়াজুল- ২৩১৬ (শিবির); একেএম রাকিব- ২৪০৪ (ছাত্রদল ও ছাত্র অধিকার); জিএস আব্দুল আলিম আরিফ- ২৪৮৭ (শিবির), খাদিজাতুল কুবরা- ১১০৪ (ছাত্রদল); এজিএস মাসুদ রানা- ২২৩৪ (শিবির), তানজিল- ২০৪১ (ছাত্রদল)। এখনও মোট ১৯ টি কেন্দ্রের ফল বাকি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১০

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১২

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৩

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৪

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৫

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৬

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৭

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৮

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৯

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

২০
X