কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশাল নিয়োগ, হতে হবে অবিবাহিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশাল নিয়োগ, হতে হবে অবিবাহিত

বিশাল জনবল নিচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত দুটি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ১০ আগস্ট (রোববার) থেকে আবেদন শুরু হবে। চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।

চলুন, একনজরে দেখে নিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

পদের নাম ও সংখ্যা—

১. সেপাই

পদসংখ্যা : ১০৫

বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা

আবেদন যোগ্যতা

(ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

(খ) উচ্চতা (অন্যূন) : পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১ দশমিক ৬৮ মিটার এবং মহিলা ৫ ফুট ২ ইঞ্চি বা ১ দশমিক ৫৭ মিটার।

(গ) বুকের মাপ (অন্যূন) : উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি এবং সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেমি।

(ঘ) ওজন (অন্যূন) : পুরুষ ৫০ কেজি এবং মহিলা ৪৬ কেজি

(ঙ) অবিবাহিত হতে হবে।

২. ওয়্যারলেস অপারেটর

পদসংখ্যা : ১২টি

বেতন স্কেল : ৮,৮০০-২১,৩১০ টাকা

আবেদন যোগ্যতা

(ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) উচ্চতা (অন্যূন) : পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি ১ দশমিক ৬৮ মিটার এবং মহিলা ৫ ফুট ২ ইঞ্চি বা ১ দশমিক ৫৭ মিটার।

(গ) বুকের মাপ (অন্যূন) : উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি এবং সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেমি।

(ঘ) ওজন (অন্যূন) : পুরুষ ৫০ কেজি এবং মহিলা ৪৬ কেজি। (ঙ) অবিবাহিত হতে হবে।

আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স ৩১ আগস্ট ২০২৫ তারিখে সেপাই পদের ক্ষেত্রে ১৮ থেকে ২০ বছর এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী (প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক) পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ-ডিএ প্রদান করা হবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন-সংশোধন (যদি থাকে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dnc.gov.bd) পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ : পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা।

আবেদন ফি : অনলাইনে আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

পরীক্ষাসংক্রান্ত তথ্য শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে।

আবেদন করতে ও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X