দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে খালেদা জিয়াসহ ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। ছবি : কালবেলা
রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত শেষ দিনে প্রার্থীরা নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। তারা হলেন— বিএনপির মো. মনজুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান, জাতীয় পার্টির মো. শাহিনুর ইসলাম, গণঅধিকার পরিষদের মো. রিজুয়ানুল ইসলাম, জাকের পাটির রঘুনাথ চন্দ্র রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. চাঁন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরী।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির মো. সাদিক রিয়াজ, জামায়াতে ইসলামীর একেএম আফজালুল আনাম, জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন, জাতীয় পার্টি (জেপি) সুধীর চন্দ্র শীল, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোকাররম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাইদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. রেদওয়ানুল কারীম, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন ও মো. আ ন ম বজলুর রশিদ।

দিনাজপুর-৩ (সদর) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির বেগম খালেদা জিয়া ও সৈয়দ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অমৃত কুমার রায়, জনতার দলের মো. রবিউল ইসলাম, ইসলামী আন্দোলর বাংলাদেশের মো. খাইরুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কিবরিয়া হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের লায়লা তুল রীমা।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির মো. আখতারুজ্জামান মিয়া, জামায়াতে ইসলামীর মো. আফতাব উদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসাইন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির এ কে এম কামরুজ্জামান, জামায়াতে ইসলামীর মো. আনোয়ার হোসেন, এনসিপির মো. আব্দুল আহাদ, জাতীয় পার্টির মো. কাজী আব্দুল গফুর, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাদের চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী বেলাল, মো. রুস্তম আলী, এজেডএম রেজওয়ানুল হক, এসএম জাকারিয়া বাচ্চু, আম জনতার দলের প্রার্থী মো. ইব্রাহিম আলী মন্ডল।

দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপির আবু জাফর মো. জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির অ্যাড. মো. রেজাউল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পাটি) মো. আব্দুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মো. আব্দুল হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুর আলম সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ ও মো. আব্দুল্লাহ।

দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X