রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও এনসিপির লোগো। পুরোনো ছবি
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও এনসিপির লোগো। পুরোনো ছবি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির একাধিক নেতা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটর এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ।

জানা গেছে, সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদও উপস্থিত থাকবেন এবং আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন।

এর আগে ২৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি একত্রে অংশ নেবে।

তিনি বলেন, জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে তাদের কোনো আদর্শিক ঐক্য হয়নি। এটি একটি নির্বাচনী সমঝোতা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তখন এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের ন্যূনতম কিছু বিষয়ে ঐকমত্য রয়েছে। সামগ্রিক বিষয়ে বা আদর্শিক ঐক্য হয়নি। এটা একটা নির্বাচনী সমঝোতা। ন্যূনতম কিছু বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করেছি, আমরা একত্রে নির্বাচনী সময়টা পার করব। এই সমঝোতা একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের সংস্কার, বিচার এবং আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী ন্যূনতম কর্মসূচিও থাকবে।’

এনসিপি নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে কাজ করবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X