বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন ভারতীয় অভিনেত্রী শ্রাবণী বণিক

শ্রাবণী বণিক I ছবি : সংগৃহীত
শ্রাবণী বণিক I ছবি : সংগৃহীত

মারা গেলেন ওপার বাংলার ‘রাঙা বউ’ খ্যাত অভিনেত্রী শ্রাবণী বণিক। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় শেষে নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। গত মাসে অভিনেত্রীর চিকিৎসার জন্য অনুরাগীদের কাছে হাত পেতেছিলেন তার ছেলে অচ্যুত আদর্শ।

অভিনেত্রীর মৃত্যুর পর ভারতীয় গণমাধ্যমকে পরিচালক বাবু বণিক বলেন, শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। অনেকদিনের বন্ধু আমরা। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের শেষকৃত্য হবে।

এর আগে মায়ের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছেলে লিখেছিলেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী শ্রাবণীর ছেলের আবেদন।

শ্রাবণী দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। আপনাদের সাহায্য চাই। সবাই এগিয়ে আসুন।

ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্‌ম কেটোতেও তার মায়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের আবেদন জানিয়ে লেখেন, আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছেন। পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু সমস্ত চিকিৎসা খরচ বহন করতে আরও ১২ লাখ টাকা প্রয়োজন।

অভিনেত্রীর ছেলে আরও লিখেছিলেন, যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার, তাই আপনাদের সবার কাছে সাহায্যের অনুরোধ জানাচ্ছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য নিয়েও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ থাকব।

উল্লেখ্য, ছোট পর্দায় শ্রাবণী অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে, ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’, ‘আলো'।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা : ডিএসসিসি প্রশাসক

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক বিজয় নিয়ে জমিয়ত সভাপতির প্রতিক্রিয়া

ব্যালট সংকটের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা নির্বাচন কমিশনারের

গুঞ্জনই সত্যি, মা হওয়ার তথ্য জানালেন বুবলী

মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বিজেপি থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর সিংহাম খ্যাত আন্নামালাই

টাকা না পাওয়ায় ব্রাদার্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জন

১০

নতুন এনআইডি কার্ড ডাউনলোড করুন সহজেই

১১

পন্তের নেতৃত্ব হারানো নিয়ে মুখ খুললেন কোচ গম্ভীর 

১২

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে বৌ-শাশুড়ির মৃত্যু

১৩

ঝিনাইদহের পুলিশ সুপারকে প্রত্যাহার

১৪

প্রাইভেট পড়ানোর অজুহাতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, স্কুলশিক্ষক গ্রেপ্তার

১৫

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ট্রাক্টর, চালকের মৃত্যু

১৬

১৪৪ ধারা ভঙ্গ করে হামলা ও ভাঙচুর

১৭

আজম খানের মৃত্যুবার্ষিকী আজ, শিল্পীর স্মরণে বিশেষ আয়োজন

১৮

টকশোতে যুক্তিতর্কে না পারলে বলে রাশেদ খাঁন ‘নব্য বিএনপি’

১৯

১৭ জনকে পুশইনের চেষ্টা, শূন্য রেখায় আটকে দিল বিজিবি

২০
X