কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে চলমান শৈত্যপ্রবাহ কতদিন থাকবে জানালেন আবহাওয়া গবেষক 

শৈত্যপ্রবাহ। ছবি : সংগৃহীত
শৈত্যপ্রবাহ। ছবি : সংগৃহীত

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন, দেশব্যাপী চলমান শিতল আবহাওয়া শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত অব্যহত থাকার আশঙ্কা করা যাচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

তিনি বলেন, সোমবার রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আগামী ৪ দিন দেশব্যাপী একই রকম কুয়াশা ও ঠান্ডা থাকার আশঙ্কা করা যাচ্ছে।

পলাশ বলেন, সোমবার দুপুর ২টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৬১টি জেলার ওপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শুধু চট্টগ্রাম বিভাগের দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলার বিভিন্ন উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের বেশিভাগ জেলার ওপর দুপুর ৩টার আগে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বেশিভাগ জেলার উপরে আজ সূর্য দেখা যাবে না। মঙ্গলবার দেশের বেশিভাগ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

এ সময় তিনি নৌযান চলাচলে বিশেষ সতর্কতা দিয়েছেন। সন্ধ্যার পর থেকে পুরো দেশের সব নদ-নদীর ওপর মাঝারি থেকে খুবই ঘনকুয়াশা থাকার আশঙ্কা করা যাচ্ছে। ফলে সকল নৌপথের সকল নদ-নদীতে চলাচল করা সকল নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে পদ্মা, যমুনা, তিস্তা, মেঘনা নদীর ওপর ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।

সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা

সন্ধ্যা ৭টার পর থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর ঘন থেকে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের সড়ক ও মহাসড়কের ওপর দিয়ে চলাচল করা সব যানবানহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়-রংপুর-বগুড়া-সিরাজগঞ্জ-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X