কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

সিনিয়র স্টাফ নার্সের ৮২৮ পদে নিয়োগ পরীক্ষা নিয়ে পিএসসির বার্তা

সিনিয়র স্টাফ নার্সদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং পিএসসির লোগো। ছবি : সংগৃহীত
সিনিয়র স্টাফ নার্সদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং পিএসসির লোগো। ছবি : সংগৃহীত

সারা দেশের সরকারি হাসপাতালে দীর্ঘদিনের জনবল-সংকট কাটাতে বিজ্ঞাপিত সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি পদের নিয়োগ পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার নির্দিষ্ট তারিখ নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য এ তথ্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, এর আগে গত মার্চে সংস্থাটি জানিয়েছিল, মে মাসের মধ্যেই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বিসিএস ও একাধিক নন-ক্যাডার পরীক্ষার ব্যস্ততার কারণে সময়সূচিতে পরিবর্তন এসেছে।

দেশের সরকারি স্বাস্থ্যসেবায় জ্যেষ্ঠ নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সিনিয়র স্টাফ নার্সরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু বর্তমানে সারা দেশে এই পদের জনবল-সংকট বেশ প্রকট আকার ধারণ করেছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে সিনিয়র স্টাফ নার্সের প্রায় দুই হাজার পদ শূন্য রয়েছে। ফলে বিদ্যমান নার্সদের ওপর বাড়তি কাজের চাপ তৈরি হচ্ছে এবং রোগীদের নিয়মিত সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এই সংকট নিরসনে ২০২৫ সালের ৩১ আগস্ট ৮২৮টি স্থায়ী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ২০ অক্টোবর আবেদন প্রক্রিয়া শেষ হয়। ১০ম গ্রেডের এই পদের জন্য কয়েক হাজার নার্সিং স্নাতক ও ডিপ্লোমাধারী আবেদন করেছেন। তবে আবেদনের প্রায় সাত মাস পার হলেও পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।

পরীক্ষার অগ্রগতি সম্পর্কে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে বিসিএস ও একাধিক নন-ক্যাডার পরীক্ষার কর্মযজ্ঞ চলছে। জুনের শেষ সপ্তাহে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে।

১০ম গ্রেডের (১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা বেতন স্কেল) এই স্থায়ী পদের জন্য নার্সিংয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করেছেন। সংশ্লিষ্টদের আশা, দ্রুত এই নিয়োগ সম্পন্ন হলে সরকারি হাসপাতালগুলোর জনবল-সংকট কিছুটা হলেও কমবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচদিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১০

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১১

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১২

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

১৩

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১৪

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১৫

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১৬

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

১৭

চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় / সাংবাদিকদের মানোন্নয়ন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

১৮

অপূর্ণ স্বপ্ন হয়ে আছে কবরী পরিচালিত শেষ সিনেমা

১৯

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র

২০
X