কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৯ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন করবেন যেভাবে

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে তৃতীয় ও পঞ্চম গ্রেডে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। জনবল নিয়োগের আবেদন শেষ হবে আগামী বুধবার। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

এই বিশ্ববিদ্যালয়ে তৃতীয় গ্রেডে একজন রেজিস্ট্রার, একজন পরিচালক (অর্থ ও হিসাব), একজন কলেজ পরিদর্শক, একজন পরীক্ষা নিয়ন্ত্রক ও একজন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডে বেতন স্কেল হবে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা।

পঞ্চম গ্রেডে একজন নির্বাহী প্রকৌশলী (সিভিল), একজন একান্ত সচিব (পিএস টু ভিসি), একজন উপরেজিস্ট্রার, একজন উপপরিচালক (অর্থ ও হিসাব), একজন উপকলেজ পরিদর্শক এবং একজন উপপরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডে বেতন স্কেল হবে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা।

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি উল্লিখিত ছক পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। পদসংশ্লিষ্ট যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। প্রার্থীকে রেজিস্ট্রার, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে সব পদের জন্য ৬০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করতে হবে। ব্যাংক ড্রাফটের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজ ঠিকানা উল্লেখ করে ফেরত খাম দিতে হবে। খামের ওপর প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনপত্র অফিস চলাকালীন (শনিবার থেকে বৃস্পতিবার, সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৮টা থেকে বেলা আড়াইটা) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাজশাহীর অস্থায়ী কার্যালয়ের (ডিভিশনাল কন্টিনিউয়িং এডুকেশন সেন্টার, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস, রাজশাহী-৬০০০) ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

১০

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

১১

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

১২

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

১৩

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১৪

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১৫

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৭

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৮

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৯

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

২০
X