কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নেবে বিচার বিভাগীয় কমিশন

সুপ্রিম কোর্ট। পুরোনো ছবি
সুপ্রিম কোর্ট। পুরোনো ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে প্রয়োজনে অভিজ্ঞ আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন।

শনিবার (৩ আগস্ট) সুপ্রিম কোর্ট মিলনায়তনের মেডিয়েশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিন বিচারপতির তদন্ত কমিশন।

সংবাদ সম্মেলনে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন বলেন, আমরা আমাদের তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আমাদের তদন্ত কমিশনের পরিধির আওতাভুক্ত সব হত্যা এবং ধ্বংসযজ্ঞের ব্যাপারে বিশদ তদন্ত করব। এ তদন্তে প্রাপ্ত সব তথ্যউপাত্তের ব্যাপারে প্রয়োজনে অভিজ্ঞ আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নিয়ে কে বা কারা এই কর্মকাণ্ডের জন্য দায়ী সেটা নিরূপণ করব। তদন্ত কার্যক্রম পরিচালনা করার জন্য রোববার তদন্ত কমিশন রংপুর যাবে। এ সময়ে আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করব এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করব।

এর আগে গত ১ আগস্ট কমিশনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে সভাপতি করা হয়েছে। এছাড়া হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীকে সদস্য করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X