কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

যাদের জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পেঁপে আমাদের প্রতিদিনের খাবারের পরিচিত ফল। গরমের দিনে ঠান্ডা পেঁপে, নাশতার সঙ্গে পেঁপে কিংবা সালাদ- সব জায়গায় এর ব্যবহার দেখা যায়। মিষ্টি স্বাদ, হজম সহজ করা এবং পুষ্টিগুণের কারণে অনেকেই এটিকে ‘প্রাকৃতিক ওষুধ’ মনে করেন।

পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পাচক এনজাইম পাপেইন থাকে। এগুলো হজম শক্তি বাড়ায়, রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং ত্বক রাখে উজ্জ্বল।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সব ফল সব মানুষের জন্য সমানভাবে উপকারী হয় না। তাই পেঁপে পুষ্টিকর হওয়া সত্ত্বেও কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য বিপজ্জনক হতে পারে।

বিশেষ করে গর্ভবতী নারী, হৃদরোগী, ল্যাটেক্স অ্যালার্জিতে ভোগা মানুষ, হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তি এবং যাদের কিডনিতে পাথর- এই পাঁচ গ্রুপের মানুষদের জন্য পেঁপে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভুলভাবে বা অতিরিক্ত খেলে শরীরের জন্য ক্ষতিকর প্রভাবও তৈরি হতে পারে।

সম্প্রতি ভারতের জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনআইএইচ) সায়েন্স ডাইরেক্ট ও ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। নিচে বিস্তারিত জানানো হলো-

ল্যাটেক্স অ্যালার্জি রয়েছে যাদের

সায়েন্স ডাইরেক্টের গবেষণা অনুযায়ী, পেঁপেতে থাকা চিটিনেজ প্রোটিন ল্যাটেক্স অ্যালার্জির রোগীদের শরীরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে হাঁচি, চুলকানি, এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। যাদের ল্যাটেক্সে অ্যালার্জি রয়েছে, তারা একেবারেই পেঁপে খাওয়া এড়িয়ে চলুন।

গর্ভবতী নারী

বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা আধাপাকা পেঁপে গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে থাকা ল্যাটেক্স ও পাপেইন গর্ভাশয়ে সংকোচন সৃষ্টি করতে পারে, যার ফলে সময়ের আগেই প্রসব হওয়ার আশঙ্কা তৈরি হয়। যদিও পুরোপুরি পাকা পেঁপে কিছুটা নিরাপদ ধরা হয়, তবু গর্ভাবস্থায় একেবারে না খাওয়াই নিরাপদ।

হৃদস্পন্দনজনিত রোগে আক্রান্তরা

পেঁপেতে থাকা কিছু সায়ানোজেনিক যৌগ শরীরে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে, যা স্বাভাবিক ব্যক্তিদের জন্য বড় সমস্যা না হলেও হৃদস্পন্দনের জটিলতায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে। যারা হার্ট অ্যারিথমিয়া বা অনিয়মিত হার্টবিটের সমস্যায় ভুগছেন, তাদের পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হাইপোথাইরয়েডিজমে আক্রান্তরা

পেঁপের কিছু উপাদান থাইরয়েড হরমোনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি শরীরের বিপাক প্রক্রিয়াকে আরও ধীর করে তুলতে পারে। ফলে ক্লান্তি, ওজন বৃদ্ধি, ঠান্ডা লাগা ইত্যাদি উপসর্গ বাড়তে পারে। তাই এই রোগীরা পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

যাদের কিডনিতে পাথরের ঝুঁকি রয়েছে

পেঁপেতে ভিটামিন সির মাত্রা অনেক বেশি। শরীরে এটি ‘অক্সালেট’ হিসেবে রূপান্তরিত হয়, যা ‘ক্যালসিয়াম অক্সালেট স্টোন’ তৈরি করতে পারে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন জানায়, অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ কিডনির পাথরের ঝুঁকি বাড়ায়। যাদের আগে কখনো কিডনিতে পাথর হয়েছে বা ঝুঁকি রয়েছে, তাদের পেঁপে খাওয়ার ক্ষেত্রে পরিমিতি বোধ জরুরি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X