কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিনের যেসব অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকে মনে করেন, শুধু বেশি মিষ্টি খাওয়াই ডায়াবেটিসের মূল কারণ। যদিও চিকিৎসকরা ডায়াবেটিস ধরা পড়লে মিষ্টি কম খাওয়ার পরামর্শ দেন, আসলেই কি শুধু মিষ্টি দায়ী? আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, বিষয়টি এতটা সরল নয়। আমাদের প্রতিদিনের জীবনযাপনের কিছু সাধারণ অভ্যাস, যেগুলোর দিকে আমরা হয়তো খুব একটা গুরুত্ব দিই না, সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে ডায়াবেটিসের ঝুঁকি।

সুস্থ থাকতে হলে শুধু খাবারে নিয়ন্ত্রণ নয়, বরং ঘুম, মানসিক চাপ, দৈনন্দিন চলাফেরা- সবকিছুতেই ভারসাম্য রাখতে হবে। ভারতীয় কয়েকটি স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু দৈনন্দিন অভ্যাসের কথা, যেগুলো অজান্তেই রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করতে পারে।

চলুন জেনে নিই এমন ৫টি অভ্যাস যা অবহেলা করলে ডায়াবেটিস শরীরে বাসা বাঁধতে পারে :

১. সকালের নাশতা এড়িয়ে যাওয়া

অনেকেই সকালে তাড়াহুড়োর কারণে নাশতা না করেই অফিস বা কাজে বেরিয়ে যান। কিন্তু খালি পেটে দীর্ঘ সময় থাকলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হতে পারে। এটি একসময় ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই যতই ব্যস্ততা থাকুক, পুষ্টিকর সকালের খাবার গ্রহণ করা জরুরি।

২. পর্যাপ্ত ঘুম না হওয়া

চলমান ব্যস্ত জীবনে ঘুম যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। অথচ অপর্যাপ্ত ঘুম শরীরের হরমোন ভারসাম্যে বিঘ্ন ঘটায়, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে। প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা উচিত, বিশেষ করে যারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন।

৩. দীর্ঘক্ষণ বসে থাকা

ঘণ্টার পর ঘণ্টা ডেস্কে বসে থাকা আমাদের আধুনিক জীবনের বড় বাস্তবতা। কিন্তু শরীরচর্চার অভাব এবং দীর্ঘসময় এক জায়গায় বসে থাকাও ডায়াবেটিসের অন্যতম কারণ। প্রতি ঘণ্টায় অন্তত কিছুক্ষণ হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করা উচিত। এছাড়া নিয়মিত হালকা ব্যায়াম ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর।

৪. ধূমপান করা

ধূমপানের কুফল নিয়ে অনেকেই জানেন, কিন্তু ডায়াবেটিসের সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে- তা অনেকেই জানেন না। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ধূমপান ইনসুলিন প্রতিরোধের মাত্রা বাড়িয়ে দেয়, যা ধীরে ধীরে টাইপ-২ ডায়াবেটিসের দিকে ঠেলে দেয়। তাই ধূমপান ছাড়ার জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

৫. অতিরিক্ত মানসিক চাপ

অতিরিক্ত স্ট্রেস শরীরে করটিসল নামক হরমোন বাড়িয়ে দেয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করতে পারে। দীর্ঘদিনের মানসিক চাপ এক সময় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তাই চাপ কমাতে নিয়মিত মেডিটেশন, যোগব্যায়াম কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো সহায়ক হতে পারে।

ডায়াবেটিস প্রতিরোধে কেবল খাবার নিয়ন্ত্রণ করলেই চলবে না, প্রতিদিনের অভ্যাসগুলোতেও আনতে হবে ইতিবাচক পরিবর্তন। সময়মতো খাওয়া, ঘুম, ব্যায়াম ও মানসিক চাপ ব্যবস্থাপনা- এই সবকিছু মিলেই শরীরকে ডায়াবেটিসমুক্ত রাখার সুরক্ষা দেয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X