কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৯:০২ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

আজ রোববার, জেনে নিন দিনটি কেমন যেতে পারে

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ রবিবার, ১১ আগস্ট ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

মেষ: মায়ের কাছ থেকে কষ্ট পেতে পারেন। বাড়তে পারে কাজের চাপ। উদ্বেগ বেড়ে যেতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা আছে। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। বেশি অর্থলাভের আশায় সমস্যায় পড়তে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকতে পারে। ব্যবসায় সমস্যা ও খরচ বেড়ে যেতে পারে।

বৃষ: সম্পত্তি নিয়ে ঝামেলার আশঙ্কা। অপমানিত হতে পারেন। ব্যবসায় ভালো সম্ভাবনা আছে। বুদ্ধির ভুলের জন্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের সম্ভাবনা। আয় ও সঞ্চয় বাড়ার সম্ভাবনা। ঘুরাঘুরির জন্য দিনটি ভালো হবে না। উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার সম্ভাবনা। অতিরিক্ত খরচ চিন্তা বাড়াতে পারে।

মিথুন: অতিরিক্ত খরচের জন্য চিন্তা বাড়তে পারে। প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। পিতা-মাতার জন্য মনখারাপ হতে পারে। বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনার জন্য ভালো সম্ভাবনা আছে। ভাইদের সাথে ঝগড়া হতে পারে। সন্তানের আচরণে মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় ঝামেলা হওয়ার আশঙ্কা।

কর্কট: শেয়ারে মূলধন নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের ব্যাথা বেড়ে যেতে পারে। ব্যবসায় অতিরিক্ত লাভ হওয়ার সম্ভাবনা। মানসিক চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কোনও ব্যবসার জন্য আলোচনার সম্ভাবনা। আইনি কাজে ঝামেলা হতে পারে। কর্মস্থলে ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা। অতিরিক্ত খরচের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতে পারে।

সিংহ: সকাল থেকে অলসতা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। কাজ নিয়ে অস্থিরতা বেড়ে যেতে পারে। ব্যবসায় ভালো যোগাযোগ আসার সম্ভাবনা। রাজনীতির লোকদের জন্য ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। পিতার সঙ্গে ঝগড়া হতে পারে।

কন্যা: প্রেমের ব্যাপারে মনের কষ্ট বাড়তে পারে। অতিরিক্ত আয় করতে গিয়ে বিপদে পড়তে পারেন। কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা। বন্ধুরা ক্ষতি করতে পারে। আপনার আচরণে অন্যরা কষ্ট পেতে পারে। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। চাকরিস্থলে কোনো মহিলার সঙ্গে ঝামেলা হতে পারে।

তুলা: রাজনীতির লোকেদের চিন্তার কারণ বাড়তে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। সহকর্মীদের কাছ থেকে সম্মান পাওয়ার সম্ভাবনা আছে। ব্যয় বাড়ার জন্য সংসারে অনেক সমস্যা দেখা যেতে পারে। কাজ নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে।

বৃশ্চিক: প্রেমের অশান্তি মিটতে পারে। প্রেমে সফল হওয়ার সম্ভাবনা। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হওয়ার সম্ভাবনা। বাড়তি আয়ের সম্ভাবনা বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ ঘটতে পারে। মিথ্যে অপবাদে ফেঁসে যাওয়ার আশঙ্কা।

ধনু: কাউকে কোনো বিষয়ে কথা না দেওয়াই ভালো। আধ্যত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠার সম্ভাবনা আছে। প্রিয় বন্ধুর জন্য সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা। চাকরিজীবীদের জন্য খুব ভালো সময় হতে পারে। বাড়িতে জীবজন্তু কেনার সম্ভাবনা আছে। আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলতে পারে। সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। দায়িত্ব পালনে মানসিক চাপ বাড়তে পারে। বিষণ্ণতা বেড়ে যেতে পারে। ভালো কাজে বাঁধা আসতে পারে। চাকরিস্থলে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

মকর: গবেষণায় সফলতা লাভের সম্ভাবনা। কাছের মানুষের জন্য দাম্পত্য কলহ হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। কর্মস্থলে সুনাম পাওয়ার সম্ভাবনা। সন্তানদের সঙ্গে ঝামেলা হতে পারে। লটারিতে আয় বাড়ার সম্ভাবনা। ধর্মের বিষয়ে আগ্রহ বাড়তে পারে। পিতার সঙ্গে ব্যবসার বিষয়ে আলোচনা হতে পারে।

কুম্ভ: শখ পূরণে অতিরিক্ত খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে মুক্তি পেতে পারেন।

পড়াশোনার বিষয়ে সুবিধা পাওয়ার সম্ভাবনা। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। কর্মস্থলে মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন। বাড়ি তৈরীর সম্ভাবনা আছে। বাড়ির লোক আপনাকে ভুল বুঝতে পারে। কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন।

মীন: মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সম্ভাবনা আছে। ভালো কাজে কিছু অর্থ খরচ হতে পারে। কোনো জ্ঞানী মানুষের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। বন্ধুর কারণে সমস্যা সৃষ্টি হতে পারে। কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে। বেশি রাগের জন্য বিপদে পড়তে পারেন। উচ্চ পদের চাকরির সম্ভাবনা আছে। সম্পত্তির বিষয়ে আইনি সাহায্যের প্রয়োজন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১০

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১১

আজকের স্বর্ণের বাজারদর

১২

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৩

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৫

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৭

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৮

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৯

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

২০
X